Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ক্যারিবিয়ানরা। দাঁড়াতেই পারল না ভারতের সামনে। যার ফল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন দিনেই শেষ হয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সম্প্রতি ইংল্যান্ড সফলে দেখা গিয়েছিল সব ম্যাচই গড়িয়েছে পাঁচ দিনে। মনে করা হচ্ছিল, টেস্ট ক্রিকেটের পুরনো দিন আবার ফিরে এসেছে। তবে পুরনো টেস্ট ক্রিকেটের ফ্লেভার পেতে গেলে খেলা হতে হবে সমানে সমানে। যা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে মিলছে না। যার ফল এক তরফা ম্যাচ জিতে সিরিজে ১-০-তে এগিয়ে থাকল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও প্রথমে ব্যাট করতে নেমে কোনও ক্যারিবিয়ান ব্যাটারই ভারতীয় বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান জাস্টিন গ্রিভসের ৩২। প্রথম ইনিংসে মাত্র ৪৪.১ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ। ১৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ২ উইকেট কুলদীপ যাদবের ও ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় তৈরি করেন ভারতীয় ব্যাটাররা। এক ইনিংসে আসে তিনটি সেঞ্চুরি। ওপেনার যশস্বী জয়সওয়াল ৩৬ রান করে আউট হয়ে যাওয়ার পর তিন নম্বরে নামা সাই সুদর্শনও দাঁড়াতে পারেননি। মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এর পর অবশ্য ভারতের ব্যাটিংয়ে ঝড় ওঠে। প্রথমে কেএল রাহুল তার পর ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা। ১৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলে ঘরের মাঠে রানের খরা কাটিয়ে উঠে দলকে শক্ত ভিত তৈরি করতে সাহায্য করেন তিনি। ৫০ রান করে তাঁকে যোগ্য সঙ্গত অধিনায়ক শুভমান গিলেন।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে তিন নম্বরে ভারত।

কেএল রাহুল ও শুভমান গিল প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন জুরেল ও জাডেজা। গত বছর টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া জুরেল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি করে ফেললেন ঘরের মাঠেই। ১৫টি বাউন্ডারি হাঁকিয়ে ১২৫ রানের ইনিংস খেললেন তিনি। অন্যদিকে ১০৪ রানে অপরাজিত থাকলেন রবীন্দ্র জাডেজা। ৯ রানে অপরাজিত থাকলেন ওয়াশিংটসন সুন্দর। ১২৮ ওভারে ৪৪৮-৫-এ দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিন মনে করা হয়েছিল রান আরও বাড়িয়ে নিতে ব্যাট হাতে নামবেন জাডেজা ও সুন্দর। কিন্তু তৃতীয় দিন শুরুর আগেই ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে বাধ্য করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও খারাপ অবস্থা হয় ক্যারিবিয়ানদের। ৪৫.১ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান অ্যালিক আথানেজের ৩৮। দ্বিতীয় দিন ব্যাট হাতে দাপট দেখানোর পর তৃতীয় দিন বল হাতে বাজিমাত করলেন রবীন্দ্র জাডেজা। ১৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ উইকেট কুলদীপ যাদবের ও ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হয়েছেন জাডেজা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *