Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪-এ ভারতীয় ক্রিকেট দল প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। যে ম্যাচ সহজে জিতেই শুরু করে দিল ভারতের খুদেরা। বাাাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ১৬৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং। ৮৪ রান প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপে জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দল।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন আদর্শ সিং ও আর্শিন কুলকার্নি। আর্শিন ৭ রান করে আউট হয়ে যাওয়ার পর তিন নম্বরে নেমে মুশির খানও দ্রুত ফিরে যান ৩ রান করে।এখান থেকেই আদর্শের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক উদয় সাহারান। সর্বোচ্চ ব্যক্তিগত রান আসে ওপেনার আদর্শের ব্যাট থেকেই। ৯৬ বল ছয়টি বাাউন্ডারি হাঁকিয়ে ৭৬ রান করেন তিনি। উদয়ের ব্যাট থেকে আসে ৯৪ বলে ৬৪ রান।

এছাড়া প্রিয়াংশু মোলিয়া ২৩, আরাভল্লি অবনিশ ২৩, মুরুগান অভিষেক ৪ রান করে আউট হন। ২৬ রানে সচিন ধাস ও ২ রানে রাজ লিম্বানি অপরাজিত থাকেন। ৫০ ওভারে ভারত থামে ২৫১-৭-এ। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেন মারুফ মৃধা।একটি করে উইকেট নেন মহম্মদ রিজওয়ান ও মাহরুফ রহমান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খান বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার আশিকুর রহমান ও জিশান আলম ১৪ করে রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে কোনও রান না করে ফেরেন মহম্মদ রিজওয়ান। এর পর কিছুটা লড়াই করেন দলের চার নম্বরে ব্যাট করতে নামা আরিফুল ইসলাম ও ছয় নম্বরে ব্যাট করতে নামা মহম্মদ শিহাব। দু’জনের ব্যাট থেকে আসে ৪১ ও ৫৪ রান। সাময়িক কিছুটা আশা জাগায় তাঁদের ব্যাটিং। কিন্তু তাঁরা আউট হতেই সেই আশাও শেষ হয়ে যায়।

বাকিদের মধ্যে অহরার আমিন ৫, মাহফুজুর রহমান ৪, রোহনত দৌলা০, ইকবাল হোসেন ০ ও মারুফ মৃধা ১ রান করে আউট হয়ে যান। ১৫ রানে অপরাজিত থাকেন শেখ পাভেজ। ৪৫।৫ ওভাে বাংলাদেশের ব্যাটিং থামে ১৬৭-তে। ভারতের হয়ে বল হাতে সফল সৌমি পাণ্ডে, দুই উইকেট নেন মুশির খান। একটি করে উইকেট নেন রাজ লিম্বানি, আর্শিন কুলকার্নি ও প্রিয়াংশু মোলিয়া। ম্যাচের সেরা হয়েছেন ভারতের আদর্শ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *