অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-ভারত প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে ভারতের সামনে লক্ষ্য ছিল যে ভাবেই হোক ২৫০ রানে পৌঁছনো। কারণ যেভাবে ভারতীয় ব্যাটাররা ধরাশায়ী হচ্ছিলেন তাতে এর থেকে বেশি স্বপ্ন দেখা সম্ভব ছিল না। কিন্তু ২৫০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ ভারতীয় ক্রিকেট দলের ব্যাটাররা। দ্বিতীয় দিনের শুরুতেই মাত্র ৬৭.৪ ওভারে ২৪৫ রানে অল-আউট হে গেল ভারতীয় ক্রিকেট দল। এই ইনিংসে ভারতের একমাত্র পাওনা লোকেশ রাহুলের সেঞ্চুরি।
প্রথম টেস্টে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ব্যাটার ব্যর্থ। কাগিসো রাবাডা ও নান্দ্রে বুর্গার মিলে ভারতীয় ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেয়। মিডল অর্ডারে এসে ভারতের রানকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান কেএল রাহুল। ভারতের মোট ২৪৫ রানের মধ্য ১০১ রানই আসে তাঁর ব্যাট থেকে। বাকিরা মিলে করেন ১৪৫ রান। তার মধ্যে ১৩ রান এক্সট্রা।
প্রথম দিনের শেষে ভারতের আট উইকেট চলে গিয়েছিল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ১৭, রোহিত শর্মা ৫, শুবমান গিল ২ রানে আউট হওয়ার পর কিছুটা চেষ্টা করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। বিরাটের ব্যাট থেকে আসে ৩৮ ও শ্রেয়াস করেন ৩১ রান। এর পর ভারতের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। তার মধ্যেই প্যাভেলিয়নে ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন ৮, শার্দূল ঠাকুর ২৪ ও যষপ্রীত বুমরাহ ১ রানে।
প্রথম দিন যখন শেষ হয় ক্রিজে লোকেশের সঙ্গে রানের খাতা না খোলা মহম্মদ সিরাজ। এদিন নেমে মাত্র ৫ রানই করতে পারেন তিনি। তবে এই আকালের মধ্যেও অনেকটা স্বপ্ন দেখিয়ে গেলেন লোকেশ রাহুল. এই উইকেট কিপার-ব্যাটার ১৩৭ বলে ১৪টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রানে থামে। অভিষেক হওয়া প্রসিধ কৃষ্ণা আট বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
এবার ভারতের বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ এই পিচেই দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ২০ ওভারের পর পাঁচ উইকেট তুলে নেন কাগিসো রাবাডা। তিন উইকেট নেননান্দ্রে বুর্গার। একটি করে উইকেট নেন মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
