Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার বার্বাডোজে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের স্পিনারদের শক্তির পূর্ণ প্রদর্শন দেখা যায়। প্রথম ওডিআইতেই ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। পাশাপাশি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করলেন রবীন্দ্র জাদেজা। তাঁর ফলে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেবের রেকর্ডকে ছাপিয়ে গেলেন জাদেজা।

কপিল দেব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২টি ম্যাচ খেলে মোট ৪৩ উইকেট নিয়েছিলেন। এবার বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ওডিআইতে জাদেজার উইকেট সংখ্যা দাঁড়ায় ৪৪। মাত্র ৩০ আন্তর্জাতিক ম্যাচেই এই রেকর্ড গড়েন তিনি।

শুধু তাই নয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল কোর্টনি ওয়ালশের নামে। তিনি ভারতের বিরুদ্ধে ৩৮টি ওয়ান ডে ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছিলেন। এদিন সেই রেকর্ডেও ভাগ বসালেন জাদেজা। অর্থাৎ, ৪৪টি উইকেট নিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটের তালিকায় নাম লেখালেন জাদেজা। সিরিজের বাকি দু’টি ওডিআই ম্যাচে আর একটি উইকেট পেলেই ওয়ালশকেও টপকে এককভাবে রেকর্ডের শিরোনামে থাকবেন জাড্ডু।

তবে, বৃহস্পতিবারের ম্যাচে শুধু জাদেজার প্রশংসা করলে সেটা খানিকটা ভুল হবে। কারণ কুলদীপ যাদবের গুগলি বেশিরভাগ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের বিপদে ফেলেছে। মাত্র তিন ওভারে চারটি উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের মাঠে ভারতীয় দলকে চালকের আসনে বসান কুলদীপ।

ভারতীয় দলের দুই তারকা বোলার রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব বাঁ-হাতি স্পিনারদের মধ্যে প্রথম ভারতীয় জুটি যাঁরা একদিনের ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। দীর্ঘ ৪৯ বছরে এই প্রথমবার এমন রেকর্ডের সাক্ষী থাকল দেশ।

বৃহস্পতিবার বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বিপুল জয়ের পিছনে এই দুই তারকার অবদান অনস্বীকার্য। কুলদীপ ম্যাচের পর সাক্ষাৎকারে বলেন, ‘‘আমরা খুশি যে আমরা সাত উইকেট পেয়েছি। বল কিছুটা স্পিন করছিল, এবং ভাল বাউন্সও ছিল। প্রতিযোগিতায় থাকা সবসময়ই ভাল। আমরা একসঙ্গে ভাল কাজ করার চেষ্টা করেছি।’’

কুলদীপ এবং জাদেজা এদিন ওয়েস্ট ইন্ডিজ দলকে হারানোর মাস্টারমাইন্ড ছিলেন। প্রথম ম্যাচেই ২৩ ওভারে অলআউট হয়ে যায় দল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২২.৫ ওভারে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *