Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ম্যাচটি মাঝ পথেই বাতিল করা হয়।

দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে তিনটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যাওয়ার পর খেলাটি বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ বিরতির পর, অবশেষে খেলাটি বাতিল করা হয়।

স্টেডিয়ামে ‘কারিগরি ত্রুটি’র কারণে ধর্মশালায় খেলাটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই রটে যায় ধর্মশালায় পাকিস্তানি মিসাইল দেখা গিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবেই নাকি খেলা বাতিল করা হয়েছে। তবে তার নিয়ে সরকারিভাবে কোনো তথ্য জানানো হয়নি।

আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল স্পোর্টস্টারকে নিশ্চিত করেছেন, “ম্যাচটি বাতিল করা হয়েছে।” এর আগে, বৃষ্টির কারণে খেলাটি এক ঘন্টা দেরিতে শুরু হয়েছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই ঘটনাটি ঘটায় নানা রকমের বক্তব্য উঠে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাচ চলাকালীন জম্মুতে ড্রোন হামলার পরিকল্পনার খবরও শোনা যায় যা ভারতীয় সেনাবাহিনী আটকাতে সক্ষম হয়েছে।

এদিন এও নিশ্চিত করা হয়েছে, ১১ মে-র পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ ধর্মশালার বদলে হায়দরাবাদে খেলা হবে। তবে সমস্যা দেখা দিয়েছে এই মুহূর্তে ধর্মশালায় থাকা পঞ্জাব ও দিল্লি দলের ফেরা নিয়ে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল বাসে দুই দলকে দিল্লি নিয়ে আসা হবে। পাশাপাশি এও শোনা যাচ্ছে শ্রেয়াস, অক্ষরের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *