Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রোহিত শর্মা তাৎক্ষণিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বুধবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই তারকা ব্যাটসম্যান এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং স্পষ্ট করে দেন যে তিনি কেবল ওয়ানডে ফর্ম্যাটে খেলবেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বর্ডার গাভাস্কার ট্রফিতে খারাপ পারফর্মেন্সের পর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তাঁর পর থেকেই পরিকল্পনা চলছিল। শেষ পর্যন্ত রোহিত শর্মা এই দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর ভবিষ্যৎ নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন।

“সবাইকে হ্যালো, আমি কেবল শেয়ার করতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য একান্ত সম্মানের বিষয়। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব,” রোহিত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *