Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ৩০ অগস্ট। তবে এখনও দল ঘোষণা করেনি বিসিসিআই। তাঁর আগেই নিজের এবং বিরাটের সেই দলে অনুপস্থিত থাকা নিয়ে মুখ খুললেন রোহিত। ২০২২ টি২০ বিশ্বকাপের পর থেকে বেশ কিছু নতুন ক্রিকেটার জায়গা পেয়েছে ভারতীয় দলে। কিন্তু বিরাট, রোহিতের মতো দলের অভিজ্ঞ ক্রিকেটাররা আপাতত টি২০ খেলছেন না। এমনকি সদ্য শেষ হওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে একটার বেশি ম্যাচ খেলতে দেখা যায়নি তাঁদের।

ভারতীয় দলের কাছে পরবর্তী বড় ইভেন্ট এশিয়া কাপ। কিন্তু এই মুহূর্তে সেই দলে কেউই স্থায়ী নন। এর আগে রোহিতের কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে কয়েকজন প্লেয়ারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য এশিয়া কাপে ভাল খেলার চাপ থাকবে।

রোহিত শর্মা চান  ভারতীয় দল, বিশেষ করে ব্যাটিংয়ে কোনও একজনের ওপর নির্ভর না করুক। এক্ষেত্রে তিনি দেখতে চান চাপ সামলে প্লেয়াররা কীভাবে পারফর্ম করেন। ‘‘আমরা জিততে চাই কিন্তু একই সঙ্গে আমাদের অনেক প্রশ্নের উত্তর জানার আছে। এশিয়া কাপে আমি দেখতে চাই শক্তিশালী বিপক্ষের সামনে চাপ সামলে কিছু প্লেয়ার কেমন ব্যাট করেন। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী ঘটছে,“ বলেন রোহিত।

রোহিত মনে করেন তিনি বা কেউই ভারতীয় দলের জন্য অপরিহার্য নন। এশিয়া কাপের দল নির্বাচন কিছুদিনের মধ্যেই হবে। ‘‘এশিয়া কাপে খেলার জন্য আমাদের কাছে অনেক নাম রয়েছে। কিন্তু দেখতে হবে বিশ্বকাপ দলের জন্য কোনটা সঠিক হবে, যদিও তার আগে এশিয়া কাপ আছে,“ বলেন রোহিত।

রোহিতের পাশাপাশি বিরাটও এবছর একটাও টি২০ খেলেননি। এমনকি রোহিত এবং বিরাট দু’জনই আপাতত ওডিআই থেকেও দূরে রয়েছেন। রোহিতের অবর্তমানে জাতীয় দলকে এখন নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্যে।

রোহিত নিজের এবং অন্যান্য সিনিয়র প্লেয়ারদের দলে অনুপস্থিতি নিয়ে বলেন, ‘‘গত বছরও আমরা এই একই কাজ করেছিলাম। সেবছর টি২০ বিশ্বকাপ ছিল, তাই আমরা ওয়ান ডে থেকে বিরতি নিয়েছিলাম। এবছর ওডিআই বিশ্বকাপ রয়েছে তাই আমরা টি২০ খেলছি না। আমরা সব কিছু একসঙ্গে খেলতে পারি না এবং আমাদের প্রস্তুত হতে হচ্ছে বিশ্বকাপের জন্য। আমরা দু’বছর এই সিদ্ধান্ত নিয়েছি। জাদেজাও তো টি২০ খেলছেন না। আপনারা তো তাঁকে নিয়ে প্রশ্ন করেন না। আমি বুঝতে পারছি আপনাদের লক্ষ আমার এবং বিরাটের দিকে।“

এবার দেখার বিষয়, ওডিআই বিশ্বকাপের পর বিরাট-রোহিত ফিরে আসেন কিনা টি২০ ফর্ম্যাটে। পরবর্তী টি২০ বিশ্বকাপ হবে ২০২৪-এ।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *