জয়ের পর রাজস্থান। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বড় কথা বললেন সঞ্জু স্যামসন। চিপকের মাঠে রোমাঞ্চকর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ রানের জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। ১৫ বছর পর এই মাটিতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এই কাজটা করে দেখিয়েছে সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে খেলা রাজস্থান রয়্যালস দল। ম্যাচে হয়তো জয়টা রয়্যালসরা পেয়েছে, তবু এ দিন নিজের ছাপ রাখতে পেরেছেন ৪১-এর মহেন্দ্র সিং ধোনি। এমএস ধোনির ঝোড়ো ব্যাটিং দেখে ভক্তরা বেশ খুশি।
চিপকে ব্যাটিং করতে নেমে দারুন পারফর্ম করেন মাহি। এ দিন তিনি মাত্র ১৭ বলে ৩২ রান করেন। ম্যাচের পরে সঞ্জু বলেন, ‘আপনাকে খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। বোলাররা শেষ পর্যন্ত তাদের শান্ত রাখতে পেরেছে এবং দুর্দান্ত বোলিং করেছে। আমরা কিছু দুর্দান্ত ক্যাচও নিয়েছি। চিপক গ্রাউন্ডে আমার খুব একটা ভালো স্মৃতি নেই এবং আমি এখানে এর আগে কখনও জিতিনি।’ সঞ্জু আরও যোগ করে বলেন, ‘আমি আজ জিততে চেয়েছিলাম। বল গ্রিপিং ছিল এবং তাই, আমরা জাম্পাকে প্রভাবশালী খেলোয়াড় হিসাবে নিয়ে এসেছি।’
এরপরে শেষ দুই ওভার ও ধোনির ঝোড়ো ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন সঞ্জু স্যামসন। সঞ্জু বলেছিলেন মাহির সামনে কোনও কিছুই করা খুব একটা সহজ নয়। মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করে সঞ্জু বলেন, ‘শেষ দুই ওভার খুবই উত্তেজনাপূর্ণ ছিল। আমি খেলাকে গভীরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ধোনি যখন ক্রিজে থাকেন, তখন আপনি মোটেও নিরাপদ নন। তার জন্য আপনাকে তাঁকে সম্মান করতে হবে। এটা ঘটবে এবং আমরা সকলেই জানি সে কী করতে পারে। তার (ধোনি) বিরুদ্ধে কিছুই কাজ করে না।’
