অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ ১৯৮৩-তে জয়ের পর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের নাম। ২৫ জুন ১৯৮৩, কপিল দেবের নেতৃত্বে বিরোধী দল ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে দেয় ভারত। রবিবার গোটা বিশ্বে ভারতের ৪তম বিজয় বার্ষিকী উদযাপন করা হল। সেই উপলক্ষে পুরোনো দিনের কথা স্মৃতিচারণ করেছেন সকল ভক্ত এবং খেলোয়াড়রা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা গিয়েছে ১৯৮৩ বিশ্বকাপের সময় ভারতীয় দলকে দেওয়া ম্যাচ ফি এবং প্রত্যেকের দৈনিক ভাতার তালিকা।
সেই ছবিতে দেখা যাচ্ছে, ম্যানেজার-সহ দলের সমস্ত খেলোয়াড়কে মোট ২১০০ টাকা দেওয়া হয়েছিল। তার মধ্যে ১৫০০ টাকা ছিল ম্যাচ ফি এবং ৬০০ টাকা ছিল খেলোয়াড় প্রতি দৈনিক ভাতা।
ফাইনালে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লাইড রবিবার একটি টক শো-তে বলেছেন, ‘‘ইন্ডিয়াকে ১৮৩ রানে আউট করার সবরকম চেষ্টা করা হয়েছিল, অন্যান্য দিন সহজেই আমরা যে রান করতে পারতাম, সেদিন তা করতে ব্যর্থ হই। তবে এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা ভারতীয় ক্রিকেটকে এক অন্য স্তরে পৌঁছে দিয়েছে এবং বিশ্ব ক্রিকেটও উপকৃত হয়েছে।‘‘
তিনি আরও বলেন, ‘‘ ১৯৮৩-র এক শীতে ভারতীয় দলে কাছে ক্রিকেটে হারার পর আমরা বুঝতে পেরেছিলাম যে সেটি ছিল সময়ের ব্যবধান, যা ভারতীয় দলের ক্রিকেটের সুপার পাওয়ার হয়ে ওঠার আগের মুহূর্ত। ১৯৮৩-এর বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটকে যে আত্মবিশ্বাস দিয়েছে তার তুলনা হয় না। এটি বিশ্ব ক্রিকেটের জন্যও দারুণ ছিল।‘‘
১৯৭৫ এবং ১৯৭৯-তে পরপর দু’টি বিশ্বকাপ জয়ের পর ১৯৮৩-তে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল হিসাবে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছিল, পাঁচটি জয় এবং ফাইনালে ভারতের কাছে হারের পর রানার্স হয়েই থাকতে হয় তাদের। আর ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের এই জয় ছিল অনেক কষ্টের ফসল। যা স্পষ্ট বোঝা যায় প্লেয়ারদের দৈনিকভাতা থেকে শুরু করে ম্যাচ ফি-র এই তালিকা দেখলে।
সমস্ত রকম প্রতিকুলতাকে অতিক্রম করে ভারতের বিশ্বকাপ জয় বিশ্বক্রিকেটের কাছে ভারতের সুপার পাওয়ার হয়ে ওঠার প্রথম পদক্ষেপ ছিল। ‘হারিয়ানা হ্যারিকেন‘ কপিল দেবের ট্রফি হাতে ছবিটি আজও ভারতীয় ক্রিকেটের ইতিহাসের উজ্জ্বল অলঙ্কার হয়ে রয়েছে। বর্তমান ভারতীয় দলের রমরমার পিছনেও রয়েছে সেই বশ্বকাপ জয়। এখন ভারতীয় ক্রিকেটে স্পনসরের অভাব নেই। প্রতিমুহূর্তে টাকা ওড়ে ভারতীয় ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটকে এক কথায় নিয়ন্ত্রণ করে ভারত। সেই ভারত যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল তখন দলের ছিল না কোনও স্পনসর। জানা যায় সেই ভারতীয় দলকে ইংল্যান্ড যাওয়ার বিমানের টিকিট দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক লাখা টাকা দিয়েছিল টি বোর্ড। ব্যস এই টুকুই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
