Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। অফিশিয়ালি এখনও চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে কিউইদের নাম নিশ্চিত করা না হলেও তারাই যে সেমিফাইনালে যাচ্ছে তা নিয়ে কোনও সংশয় নেই। কারণ পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে শনিবার ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। যেটাকে প্রায় অসম্ভব বয়েই ধরে নেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে টেবলের শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট দলের মুখোমুখি হবে চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। এছাড়া ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।

ভারত বিশ্বকাপের আটটির মধ্যে আটটি ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছেছে। এবং শীর্ষস্থান দখল করেছে। শেষ ম্যাচে রবিবার ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে সেই ম্যাচ নিয়ে কেউ ভাবছে না। বরং নেদারল্যান্ডস ম্যাচকে ছাঁপিয়ে সেমিফাইনাল নিয়েই চলছে জল্পনা। ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচ খেলবে ভারত।

যদি সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি হয় তাহলে একটা করে রিজার্ভ ডে রাখা হয়েছে সেমিফাইনালের জন্য। কিন্তু তাও যদি বৃষ্টির কারণে যে মিনিমাম ওভার খেলা হওয়া দরকার সেটা যদি না হয় তাহলে সেই দলকে জয়ী ঘোষণা করা হবে সেমিফাইনাল খেলতে নামার সময় কোন দল লিগ টেবলের শীর্ষে ছিল। তাহলে সেই দল ফাইনালে চলে যাবে। এই নিয়ম অনুযায়ী বৃষ্টির জন্য ভারতের সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেলে ভারত সহজেই লিগ টেবলের শীর্ষে থাকার কারণে ফাইনালে চলে যাবে। দ্বিতীয় সেমিফাইনালের ক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে যে লিগ টেবলের দ্বিতীয় স্থানে শেষ করবে সেই দল চলে যাবে ফাইনালে। এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ১২ পয়ে‌ন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

শেষ লিগ ম্যাচে যদি অস্ট্রেলিয়া বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে এবং নেট রান রেট যদি বাড়িয়ে নিতে পারে তাহলে লিগ টেবলের দ্বিতীয় স্থানে চলে যেতে পারে। তাহলে দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে নেমে যাবে। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনালটি হবে ১৬ নভেম্বর কলকাতায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *