যশস্বী জয়সওয়াল
অলস্পোর্ট ডেস্ক: যশস্বী জয়সওয়াল টেস্ট ক্রিকেটে তাঁর ফর্ম অব্যাহত রেখেছেন। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন ভারতের প্রথম ইনিংসে ৫৮ বলে ৫৭ রান করে অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে, জয়সওয়াল ৯৮.২৮ স্ট্রাইক রেটে রান করেন। ইংল্যান্ডের স্পিনার শোহেব বশিরের মাত্র এক ওভারে তিনি তিনটি ছক্কা হাঁকান। রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব ইংল্যান্ডকে ২১৮ রানে অল আউট করে দেন। দু’জনে মিলে তুলে নেন ৯ উইকেট। র ফর দায়িত্ব বর্তায় ব্যাটসম্যানদের উপর।
জয়সওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা শুরুতেই আধিপত্য বিস্তার করে। বশিরের কাছে তাঁর উইকেট হারানোর আগে অবশ্য যশস্বী করে ফেলেন একাধিক রেকর্ড।
কী কী রেকর্ড করলেন জয়সওয়াল- –
জয়সওয়াল ৪৫ বছরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি একটি টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করলেন। সামগ্রিকভাবে, সুনীল গাভাস্কারের পর তিনি দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।
জয়সওয়াল এখনও পর্যন্ত সিরিজে ৭১২ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন। ন’টি ইনিংসে ২৬টি ছক্কার সাহায্যে, জয়সওয়াল টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড আরও বাড়িয়েছেন।
২০১৯-২০ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯টি ছক্কা হাঁকিয়ে রোহিত তাঁর পিছনে রয়েছেন। ইতিমধ্যে, জয়সওয়ালও দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ১০০০ টেস্ট রান করে ফেলেছেন। ১৬ ইনিংসে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
জয়সওয়াল বিনোদ কাম্বলির পিছনে রয়েছেন, যিনি ১৪ ইনিংসে ১০০ টেস্ট রান করেছেন। ২২ বছর, ৭০ দিন বয়সী জয়সওয়াল এখন চতুর্থ সর্বকনিষ্ঠ ব্যাটার যিনি টেস্টে ১০০০ রান পেরিয়েছেন। এছাড়া সচিন তেন্ডুলকর (১৯ বছর, ২১৭ দিন), কপিল দেব (২১ বছর, ২৭ দিন), রবি শাস্ত্রী (২১ বছর, ১৯৭ দিন) এবং দিলীপ ভেঙ্গসরকার (২২বছর, ২৯৩ দিন)-এর মতো কিংবদন্তিদের অভিজাত তালিকায় যোগ দিয়েছেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
