যশস্বী জয়সওয়াল
অলস্পোর্ট ডেস্ক: ভারতের উদীয়মান তরুণ প্রতিভা, যশস্বী জয়সওয়াল অভিষেকেই বুঝিয়ে দিলেন নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে ভুল করেননি। তিনি এও প্রমাণ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট সেঞ্চুরি মাত্র শুরু এবং তিনি ভবিষ্যতে দেশের উজ্জবলতম মুখ হয়ে উঠতে চলেছেন। জয়সওয়াল দ্বিতীয় দিন পুরো সময়টাই ব্যাট করেছেন। প্রথম দিনের ৪০ রান সঙ্গে নিয়ে নেমেছিলেন তিনি। রানকে সেঞ্চুরিতে রূপান্তর করেন এবং এখন তিনি ১৫০ রানে পৌঁছাতে মাত্র সাত রান দূরে রয়েছেন। ম্যাচের পরে, জয়সওয়াল টিম ম্যানেজমেন্টের পাশাপাশি ভারতীয় অধিনায়ককে তাঁকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং এটা বুঝিয়ে দিয়েছেন যে তাঁর সমনে এখনও দীর্ঘ রাস্তা পড়ে রয়েছে। একই দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মাও।
জয়সওয়াল ম্যাচের পরে বলেন, “আমি শুধু নিজেকে প্রমেলে ধরতে নেমেছিলাম। সবাইকে ধন্যবাদ, এটি কেবল একটি শুরু এবং আমি আরও ভাল করতে চাই।” তিনি আরও জানান, দলে জায়গা করে নেওয়াটা কতটা কঠিন এবং তার পর তাঁর এই তিন অঙ্কের রানে পৌঁছনোর মুহূর্তটি তাঁর জন্য আবেগপূর্ণ ছিল।
“আমি মনে করি এটি আমার জন্য একটি আবেগপূর্ণ ইনিংস, আমি কেবল নিজের জন্য গর্বিত, ভারতীয় দলে সুযোগ পাওয়া কঠিন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সমর্থক, টিম ম্যানেজমেন্ট এবং রোহিত ভাই,” জয়সওয়াল যোগ করেছেন।
তিনি এও জানান, এই মাঠে রান করা কতটা চ্যালেঞ্জিং ছিল যেখানে আউটফিল্ড মন্থর এবং পিচও মন্থর ছিল যা ব্যাটারদের পক্ষে রান করা কঠিন করে তোলে। “পিচ ক্রমশ মন্থর হচ্ছিল এবং আউটফিল্ডটি খুবই মন্থর ছিল, সেখানে ব্যাট করা কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল সঙ্গে বেশ গরম ছিল এবং আমি আমার দেশের জন্য খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম। শুধু বল-বাই-বল খেলতে এবং আমার ক্রিকেট উপভোগ করতে চেয়েছিলাম। আমি ভালোবাসি টেস্ট ক্রিকেট। আমি এই চ্যালেঞ্জ পছন্দ করি, যখন বল সুইং হয় এবং সিম হয় তখন আমি সেই লড়াইটা উপভোগ করি। আমরা সবকিছু নিয়েই কঠোর পরিশ্রম করেছি, ” বলেন তিনি।
জয়সওয়ালের অভিষেক টেস্ট সেঞ্চুরি তাকে ভারতের ১৭তম খেলোয়াড় হিসেবে তাঁকে অভিষেকই টেস্ট সেঞ্চুরি কারর রেকর্ডে পৌঁছে দিয়েছে। এর পাশাপাশি, বাঁ-হাতি ব্যাটার অভিষেকে টেস্ট সেঞ্চুরি করা একমাত্র তৃতীয় ভারতীয় ওপেনার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
