Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ জাতীয় ফুটবল দলের চরম হেনস্থার পর ভারতীয় ফুটবল ফেডারেশনের টনক নড়ল। তারা এক বিবৃতি দিয়ে শুক্রবার জানিয়েছে, এরপর আর যাতে ভারতীয় ফুটবল দলকে কোনও সমস্যায় পড়তে না হয়, ৩১ মার্চ কোচির মাঠে হংকংয়ে সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচের আয়োজন সুষ্ঠু ভাবে হয়, সেব্যাপারে সবরকম ব্যবস্থা নেবে তারা। নেহরু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে কোনও ফাঁক রাথা হবে না।

বৃহস্পতিবার খালিদ জামিল ও ভারতীয় দলের তিন ফুটবলার আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদ ও বিজয় ভার্গিস কোচি স্টেডিয়ামের গেটে আটকে দেন কোচিন ডেভেলপমেন্ট অথরিটির(‌সিডিএ)‌ নিরাপত্তারক্ষীরা। তাঁরা প্রিম্যাচ সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন। সেটা বাতিল করে হোটেলে ফিরে যেতে হয় তাঁদের। এমনকি প্রচাকমাধ্যমকেও ফিরে যেতে হয়। স্টেডিয়াম কর্তৃপক্ষর এই ব্যবহারের কারণ, কেরালা ফুটবল সংস্থা ৩১ মার্চ ম্যাচের জন্য ২০ লাখ টাকা সিকিউরিটি ডিপোসিট জমা না করেননি।

বলিহারি কেরল সরকারের ভূমিকা , কোচির মাঠে ১০ বছর পর ভারতীয় ফুটবল দলের খেলা হবে। শেষবার ২০১৬ সালে এই মাঠে খেলেছিল ভারতীয় সিনিয়র ফুটবল দল। ফলে কোচিন ডেভেলপমেন্ট অথরিটির এই ব্যবহার সমর্থন যোগ্য নয়। হাজার হলেও দলটা ভারতের। কেরল সরকারের অন্তত সেটা মাথায় রেখে ভারতীয় দলকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল। সেখানে টাকার জন্য ভারতীয় দলের কোচ বা ফুটবলাররা মাঠে ঢুকতে পারবেন না, এটা লজ্জার।

বিষয়টা খারাপ হয়েছে বলেই কেরল ফুটবল সভাপতি নাভাস মিরান এটাকে ‘‌ ছোটখাটো সমস্যা’‌ বলে ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছেন। জানিয়েছেন, আর কোনও সমস্যা হবে না। ভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, কেরল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের কথা হয়েছে। ম্যাচ অপারেশনাল টাইমলাইন অনুযায়ী স্টেডিয়ামের দখল পাবে ফেডারেশন ম্যাচের ২ দিন আগে ২৯ মার্চ। তারা নিশ্চিত তার মধ্যে যাবতীয় সমস্যা মিটে যাবে। ম্যাচ আয়োজনে সব স্টেকহোল্ডারের সমর্থনও মিলবে ম্যাচ আয়োজনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *