Cart Total Items (0)

Cart

All Sports
এ বার সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনালে ওঠার লড়াই সেই লেবাননের বিরুদ্ধে। শনিবার, বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে।
এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ক্রিকেট দলে কারা খেলবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিসিআই-এর সূত্রের খবর, এবার খুব সম্ভবত শিখর ধাওয়ান হতে পারেন ভারতীয় দলের অধিনায়ক। পাশাপাশি এই টুর্নামেন্টের জন্য দলের কোচ হিসেবে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান...
ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ -র অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে জাতীয় দল। অন্যদিকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি নির্ধারিত হওয়ার পর থেকেই ভক্তরা স্বপ্ন দেখথে বুমরাহ জাতীয় দলে ফিরবেন।
ওড়িশা এফসি শুক্রবার তাদের সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মিরান্ডার বিদায়ের কথা জানিয়ে দিল। তাঁর জায়গায় দলের নতুন সহকারী কোচ হলেন ফ্লয়েড পিন্টো।
প্যারিস সেন্ট জার্মেইন কোচ ক্রিস্টোফ গালটিয়ার ও তার ছেলেকে বর্ণ বৈষম্যের তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অক্টোবর-নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ভেন্যুতে। প্রতিটি বিশ্বকাপের ম্যাচ আয়োজক স্টেডিয়ামগুলিই পরিকাঠামোর উন্নতি করার জন্য বিসিসিআই-এর তরফে ৫০ কোটি করে অনুদান পাবে।
শুক্রবার কোরিয়া প্রজাতন্ত্রের বুসানের ডং-ইউই ইনস্টিটিউট অফ টেকনোলজি সিওকডাং কালচারাল সেন্টারে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে ভারত ইরানকে ৪২-৩২ ব্যবধানে পরাজিত করল।
মজিদ আলি, পাকিস্তানের বিখ্যাত স্নুকার খেলোয়াড় এবং এশিয়ান অনূর্ধ্ব-২১ রৌপ্যপদক জয়ী তারকা। বৃহস্পতিবার হঠাৎই এল তাঁর মৃত্যুর খবর। তবে তা স্বাভাবিক নয়।
অন্ধ্র ক্রিকেট থেকে ছাড়পত্র নিতে চলেছেন হনুমা বিহারী। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেট খেলে দলে ফেরার চেষ্টায় রয়েছেন ২৯ বছরের ব্যাটার। তাই মধ্যপ্রদেশের হয়ে খেলতে চান তিনি।
টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া চোট সারিয়ে একমাস পর ফিরছেন অ্যাথলেটিক্সের মূলস্রোতে। শুক্রবার তিনি নামতে চলেছেন লুসান ডায়মন্ড লিগ ২০২৩-এ।