Cart Total Items (0)

Cart

All Sports
বেঞ্জামিন মেন্ডি

অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি, যাঁর একটি ধর্ষণের অভিযোগ এবং একটি ধর্ষণের চেষ্টার অভিযোগের বিচার চলছে, তার মধ্যেই বোমা ফাটালেন। একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ১০ হাজার মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। মেন্ডি, যার ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শনিবার শেষ হয়েছে। তার বিরুদ্ধে ২০২০-র অক্টোবরে চেশায়ারের মটরাম সেন্ট অ্যান্ড্রুতে তার নিজের বাড়িতে ২৪ বছর বয়সী এক মহিলাকে আক্রমণ করার অভিযোগ রয়েছে।

বিবিসি এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, মেন্ডির বিরুদ্ধে অভিযোগ তিনি একজন যুবতীকে ধর্ষণ করার পর সেই মহিলাকে তিনি বলেন “ঠিক আছে, আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি।”

২০১৮-তে ফ্রান্স বিশ্বকাপ জয়ী দলের সদস্য মেন্ডি যদিও এই দুই অভিযোগই অস্বীকার করেছেন। তার শেষ বিচারের সময় যা এই বছরের জানুয়ারিতে হয়েছিল, জুরিরা দু’জন ভিন্ন মহিলার সঙ্গে জড়িত দু’টি অভিযোগের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হয়েছিলেন।

জানুয়ারিতে তার বিচার শেষ হওয়ার পর, চেস্টার ক্রাউন কোর্টের বিচারক ছ’জন মহিলা এবং ছ’জন পুরুষের জুরি কমিটিকে তিনি বলেছিলেন যে মেন্ডিকে অন্য মহিলার দ্বারা অভিযুক্ত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যায়নি। বিচারক তার পর, ২৬ জুন একটি নতুন ট্রায়ালের দিন ঘোষণা করেছিলেন, যেখানে দু’টি অভিযোগের কোনওটি ফেরত নেওয়া হয়নি।

মেন্ডি, যিনি এখন একজন ফ্রি এজেন্ট, ২০১৭-তে ফরাসি ক্লাব মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। তিনি সিটির হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। কিন্তু তার চোট আর অফ ফর্মের কারণে সেখানে তার কেরিয়ার ছোট হয়ে গিয়েছিল।

তিনি ২০২১-এর ১৫ অগস্ট থেকে খেলেননি। তার পরই চারটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের প্রাথমিক অভিযোগে অভিযুক্ত হন। ২০১৮-তে এই ডিফেন্ডার বিশ্বকাপ জেতার পর ফ্রান্সের হয়ে তিনি ১০টিই ম্যাচ খেলেছিলেন ২০১৯-এ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *