Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল দারুণভাবে শুরু করে দিল এবারের লিগে। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১১-১ গোলে হারিয়ে দাপটের সঙ্গে মরসুম শুরু করল। এদিন নিজেদের মাঠেই লড়াইয়ে নেমেছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। জিতে তাদের কলকাতা মহিলা ফুটবল লিগ কন্যাশ্রী কাপ শিরোপা রক্ষার দৌঁড় শুরু করল ইমামি ইস্টবেঙ্গল এফসি মহিলারা।

বুধবার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ২০২৩-২৪ কলকাতা মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি হ্যাটট্রিকও হল। প্রথমার্ধে মাত্র আট মিনিটের মধ্যে তুলসি হেমব্রম হ্যাটট্রিকটি করে ফেলেন। তিনি গোলগুলি করেন ৩৮, ৪২ ও ৪৫+১ মিনিটে । দুটো করে গোল করেন তিনজন ও একটি করে গোল করেন দু’জন।

সুলাঞ্জনা রাউল ইস্টবেঙ্গলের হয়ে গোলের খাতা খোলেন। ম্যাচের ১২ ও ৩৫ মিনিটে তিনি গোল দু’টি করেন। সরজিদা খাতুন ৪৮ ও ৫৪ মিনিটে এবং সোনালী মন্ডল ৫৩ ও ৯০+৩ মিনিটে গোলগুলি করেন ।

বাকি গোলগুলো করেন সুস্মিতা বর্ধন ২৮ মিনিটে ও সন্ধ্যা মাইতি ৬৬ মিনিটে। ইস্টবেঙ্গল মহিলাদের শেষ পাঁচ ম্যাচে এটি ছিল তুলসির চতুর্থ হ্যাটট্রিক। আগের মরসুমের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সুলাঞ্জনা ম্যাচের সেরা নির্বাচিত হন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *