Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ আগামী ১৫ প্লাস ৫ বছরে আইএসএল ও ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী হিসেবে বাজি জিতে নিল জিনিয়াস স্পোর্টস। ভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর, জমা দেওয়া দরপত্রে আইএসএল ও ফেডারেশন কাপ আয়োজনে ১২৩০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর এক দাবিদার ফ্যান কোডকে টেক্কা দিল ইংল্যান্ডের সংস্থা জিনিয়াস স্পোর্টস। জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের দেওয়া দরপত্র খতিয়ে দেখে ইংল্যান্ডের সংস্থাকেই বেছেছে ফেডারেশন। ২৯ মার্চ কার্যকরী কমিটির বৈঠকে জিনিয়াস স্পোর্টসকে বাছার সিদ্ধান্তে সিলমোহর পড়বে। এই অর্থের ৫ শতাংশ বৃদ্ধি ঘটবে, প্রতিবছর চুক্তির শর্ত অনুযায়ী।

আইএসএল ও ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী হওয়ার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন দরপত্র আহ্বান করেছিল। উল্লেখযোগ্য নামী সংস্থার নাম জমা না পড়ায়, ফেডারেশন দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল। প্যাকেজ এ-‌তে ১৫ প্লাস ৫ বছরের আইএসএল ও ফেডারেশন কাপের জন্য দরপত্র জমা দিয়েছিল ফ্যানকোড ও জিনিয়াস স্পোর্টস। শুক্রবার গ্লোবাল টেন্ডার কমিটি সেই দরপত্র সামনে আনে। প্যাকেজ বি-‌তে আইডব্লিউএল ও আইডব্লিউ ২য়ের জন্য বিড করেছে মাত্র একটি সংস্থা ক্যাপ্রি স্পোর্টস। একমাত্র বিডার হিসেবে তারাই বাজিমাত করেছে।

অনেকেই আশা করেছিলেন ১০ বছরের বেশি আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা এফএসডএল তাদের ইগো ও বিরক্তি সরিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে আবার ফেডারেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে এগিয়ে আসবে। কিন্তু সেটা বাস্তবায়িত হয় নি। ফেডারেশন সভাপতি কল্যান চৌবের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আইএসএল থেকে সরে দাঁড়ানোর পর আর ফিরে আসার কোনও আগ্রহ দেখায়নি। এখনও দেখাল না। এর ফলে মনে হয়েছিল, দীর্ঘমেয়াদী ভাবে আইএসএলের পরিচালনা থেকে লাভ অর্জনে ফেডারেশন ও ক্লাবগুলো যে সমস্যায় পড়বে। প্রিবিড মিটিংয়ে জিএমআর গ্রুপ অংশ নিলেও তারা দরপত্র জমা দেয়নি। তাতে অবশ্য সমস্যা হল না। জিনিয়াস স্পোর্টস বানিজ্যিক সহযোগী হওয়ায়।

২০২৫-‌২৬ মরশুমের জন্য আইএসএল রাইটস পেয়েছিল ফ্যান কোড ৮.‌৬২ কোটি টাকার বিনিময়ে। প্রোডাকশন রাইটস আলাদাভাবে পেয়েছিল কেপিএস ৫.‌২২ কোটি টাকার বিনিময়ে। কিন্তু তখনই আইএসএলে অংশগ্রহনকারী ক্লাবগুলো এই শর্টটার্ম ব্যবস্থায় খুশি ছিল না। তারা দীর্ঘমেয়াদী বানিজ্যিক সহযোগী চেয়েছিল লাভের আশায়, অন্তত ক্ষতি এড়াতে। ফ্যানকোড ইতিমধ্যেই জড়িয়েছে আইএসএলের সঙ্গে।

এবার নতুন যারা দরপত্র জমা দিয়েছিল, সেই জিনিয়াস স্পোর্টস হল ইংলিশ প্রিমিয়ার লিগ, ইএফএল, এসপিএফএল লাইভ ডেটা ডিস্ট্রিবিউটার। সম্প্রতি ২০২৬ সালে জিনিয়াস স্পোর্টস ১৮ ইওরোপিয়ান লিগের ৪৬টি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। মালয়েশিয়ান ফুটবল সংস্থার সরকারি ডেটার অংশীদার। জিনিয়াস স্পোর্টস বিভিন্ন লিগ পরিচালানার পাশাপাশি বেটিং কোম্পানি, ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত। তবে তাতে ভারতীয় ফুটবলের সঙ্গে য়ুক্ত হতে তাদের কোন বাধা নেই। ২৯ মার্চ কার্যকরী কমিটির বৈঠকে জিনিয়াস স্পোর্টসকে বাছার সিদ্ধান্তে সিলমোহর পড়বে। ফেডারেশনের সাফ বক্তব্য, যারা এই নতুন বানিজ্যিক সহযোগীর সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয়টি মনে খেলতে রাজি থাকবে, তারা খেলবে, তারা চাইবে না, তারা সরে দাঁড়াতে পারে, কোনও অসুবিধা নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *