Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আগামী মঙ্গলবারের মধ্যে ঠিক হয়ে যাবে, ফিফা ২০২৬ বিশ্বকাপে কোন ৪৮ দেশ খেলার সুযোগ পাবে। এখনও পর্যন্ত ৬টি জায়গা খালি রয়েছে ভরাট করতে। ইওরোপিয়ান ফুটবল কনফেডারেশনের জন্য আছে ৪টি। অন্যদিকে, বিভিন্ন ফুটবল কনফেডারেশনের ৪টি দলের ২টি বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করবে মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফের মাধ্যমে।

ইওরোপ থেকে যোগ্যতার্জন ফাইনাল ম্যাচে অংশ নেবে ইতালি-‌বসনিয়া ও হার্জেগোভিনা, সুইডোন -‌পোল্যান্ড, কসোভো-‌তুরস্ক, চেচিয়া-‌ডেনমার্ক। ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ ফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া-‌ইরাক, জামাইকা-‌কঙ্গো।

ইতালি ২-‌০ গোলে উত্তর আয়ারলয়ান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছে। তবে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে তাদের ৩১ মার্চ যোগ্যতার্জনকারী ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। বসনিয়া ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে ৪-‌২ গোলে টাইব্রেকারে ওয়েলসকে হারানোয়। নির্ধারিত সময় ম্যাচের ফল ছিল ১-‌১। ৪ বার বিশ্বকাপজয়ী ইতালি ২০১৪র পর আর বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করতে পারেনি। মাঝে একবার ইওরো কাপ জেতা সত্ত্বেও। ইতালিকে ফাইনাল ম্যাচটা খেলতে হবে বসনিয়া ও হার্জেভোভিনার মাঠে। জিতলে ইতালি সুযোগ পাবে বিশ্বকাপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড গ্রুপে খেলার। ইতালির কোচ ২০০৬ জার্মানি বিশ্বকাপ জয়ী দলের সদস্য গাতুসো আত্মবিশ্বাসী ও আশাবাদী উত্তর আয়ারল্যান্ডকে হারানোর পর।

ইউক্রেনকে ৩-‌১ গোলে হারিয়ে সুইডেন, আলবেনিয়াকে ২-‌১ গোলে হারিয়ে ফাইনালে মোকাবিলা করবে বিশ্বকাপে জায়গা পেতে। তুরস্ক ১-‌০ গোলে রোমানিয়াকে, আর কসোভো ৪-‌৩ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ফাইনালে মুখোমুখি হচ্ছে। ডেনমার্ক ৪-০ গোলে ম্যাসিডোনিয়াকো, চেচিয়া টাইব্রেকারে ৪-‌২ গোলে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতার্জনের শেষ ধাপে জায়গা করে নিয়েছে। আয়ারল্যান্ডের জন্য স্বপ্নভঙ্গ নির্ধারিত সময়ে ২ গোলে এগিয়ে গিয়েও পরে চেচিয়ার কাছে ২ গোল খেয়ে যাওয়ায়। শুধু তাই টাইব্রেকারেও এগিয়ে গিয়ে নার্ভ ধরে রাখতে না পেরে, তারা ম্যাচটা হারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *