অলস্পোর্ট ডেস্ক: শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার ম্যাডি কুস্যাক-এর মৃত্যুতে চমকে গিয়েছে ফুটবল দুনিয়া। মাত্র ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেড পরিবার। ২০১৯ থেকেই কুস্যাক এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। গত মরসুমে তিনিই ছিলেন প্রথম যিনি মহিলা দলের হয়ে ১০০তম ম্যাচ খেলেন।
তিনি মহিলা চ্যাম্পিয়নশিপ ক্লাবে মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবেও কাজ করেছিলেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন যে তাঁরা এই খবরে ‘বিধ্বস্ত’। শেফিল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বেটিস বলেছেন, ‘‘এটি ব্রামল লেনের সকলের জন্য খুবই দুঃখের।’’
‘‘শেফিল্ড ইউনাইটেডের বেশ কয়েকটি দলের অংশ হওয়ার জন্য ম্যাডির একটি আলাদা জায়গা ছিল এবং তিনি সকলের কাছেই ভীষন জনপ্রিয় ছিলেন। তাঁর ব্যক্তিত্ব এবং পেশাদারিত্বের জন্য তিনি তাঁর পরিবারের কাছে অত্যন্ত প্রিয় । তাঁকে তাঁরা ভীষনভাবে মিস করবে। ক্লাব ম্যাডির পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের যতটা সম্ভব সহায়তা করবে।’’
কুসাকের প্রাক্তন ক্লাব বার্মিংহ্যাম, অ্যাস্টন ভিলা এবং নটিংহ্যাম ফরেস্টও ম্যাডির প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার চির শান্তি কামনা করেছেন।
ফুটবল অ্যাসোসিয়েশনের মহিলা ফুটবলের পরিচালক ব্যারনেস সু ক্যাম্পবেল বলেছেন, ইংলিশ ফুটবলের গভর্নিং বডি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এই “অবিশ্বাস্য এবং দুঃখজনক সময়ে” তাঁদের পাশে আছে।
“এফএ, লায়নেসেস, উইমেনস সুপার লিগ এবং উইমেনস চ্যাম্পিয়নশিপের পক্ষ থেকে, আমরা গভীর সমবেদনা জানাই ম্যাডির পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং শেফিল্ড ইউনাইটেডের সকলের জন্য,” তিনি বলেন।
“ম্যাডি বয়সভিত্তিক পর্যায়েও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন এবং আমরা তাঁর প্রাপ্য শ্রদ্ধা তাঁকে জানাব,” যোগ করেন তিনি।
প্রাক্তন শেফিল্ড ইউনাইটেড পুরুষদের অধিনায়ক বিলি শার্প টুইটারে-এ নিজের এবং কুস্যাকের একটি ছবি পোস্ট করেছেন। যা আগেও টুইটারে ছিল। তিনি লিখেছেন, ‘‘একটি ফুলের মতো সুন্দর মেয়ে। ম্যাডি এবং ব্লেডসের সঙ্গে কিছু দুর্দান্ত সময় উপভোগ করেছি। এটি একটি দুঃখজনক ক্ষতি। রেস্ট ইন পিস ম্যাডি।”
কুস্যাকের মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
