ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নীরজ চোপড়ার নাম। কয়েক বছর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট (জ্যাভলার) হিসেবে অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন তিনি। সেই ফর্ম যে তিনি এখনও ধরে রাখতে সক্ষম, তা ফের একবার...
মাদ্রিদ ওপেন ফাইনালে উঠল রোহন বোপান্না ও ম্যাত্থু এবডেন জুটি। ইন্দো-অজি জুটি সেমিফাইনালে ৫-৭, ৭-৬ (৩), ১০-৪ ফলে হারাল সান্তিয়াগো গঞ্জালেস ও এডুয়ার্দ রজারকে।
বৃহস্পতিবার দুপুরে লোকেশ রাহুল একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। যে পোস্ট সব জল্পনা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আইপিএল যে আর খেলতে পারছেন না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল।
নাপোলি শেষ বার সিরি-এ জিতেছিল ১৯৯০ সালে। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তার পর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটিয়ে ৩৩ বছর পরে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি।
আইপিএলের অন্যতম সেরা দুই দল মুখোমুখি হবে শুক্রবার। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখল কেকেআর। ব্যাট হাতে রিঙ্কু সিংহ এবং নীতীশ রানার লড়াই ব্যর্থ হতে দেননি শার্দূল ঠাকুররা। প্রথমে ব্যাট করে কলকাতা ১৭১ রান তোলে। হায়দরবাদের ইনিংস শেষ ১৬৬ রানে।
ভরতের অতীত পারফরম্যান্স যা তাতে ওভালের ফাইনালে রাহুলের খেলার সম্ভাবনা বেশি। কিন্তু আইপিএল ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লোকেশ রাহুলকে নিয়ে এখন সংশয়। এই পরিস্থিতিতে শুধুমাত্র কেএস ভরতের উপর ভরসা না করে ঋদ্ধিমান সাহার কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
যন্তর-মন্তরে কুস্তিগিরদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভুষণ শরন সিংহের গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকের মতো দেশের প্রথম সারির কুস্তিগিররা সেখানে রয়েছেন। এর মধ্যেই ধর্নামঞ্চের কাছে একটি বিলাসবহুল হোটেলের রেস্তরাঁয় স্ত্রীর...
