Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে নিলেন অলিম্পিয়ান ইলাভেনিল ভালারিভান । এরই সঙ্গে রিও ডি জেনেইরোয় আইএসএসএফ বিশ্বকাপ রাইফেল-পিস্তল প্রতিযোগিতায় তিনি তাঁর দ্বিতীয় সোনা জিতলেন। আটজন মহিলা ফাইনালিস্টের মধ্যে ইলাভেনিল তাঁর দক্ষতা দিয়ে নিজের প্রতিভা তুলে ধরেছেন সবার সামনে। ২১টি শটের মধ্যে তিনি কখনও ১০.১-এর কম স্কোর করেননি। ২০ বছরের ওসেন মুলারকে হারিয়ে তিনি ২৫২.২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ২৫১.৯ পয়েন্ট পেয়ে ওসেন মুলার রুপো জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন চীনের ঝাং জিয়ালে। মোট ৬৩০.৫ পয়েন্ট পেয়ে ইলাভেনিল অষ্টম এবং চূড়ান্ত স্থানে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।

৬৩৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিলেন মুলার। চিনের দুই  শ্যুটার ঝাং জিয়ালে এবং ঝাং ইউ (অলিম্পিয়ান) এবং বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন নরওয়ের জিনেট হেগ ডুস্ট্যাডও ফাইনালিস্টদের মধ্যে ছিলেন।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে, ভারতের হয়ে একমাত্র প্রতিযোগী ছিলেন সন্দীপ সিং।  কোয়ালিফিকেশনে ৩২৮.২ স্কোর করে ১৪তম স্থানে শেষ করেছেন। শুক্রবার,  ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সন্দীপের সঙ্গে জুটি বেঁধেছিলে ইলাভেনিল। তাঁরা দু’জনে মোট ৬২৯.১ স্কোর করে পঞ্চম স্থানে শেষ করেছেন। 

চতুর্থ এবং রাউন্ডের শেষে পদক ইসরায়েলের কাছে গিয়েছে, যারা ভারতীয় জুটির থেকে ০.৫ পয়েন্টে এগিয়ে ছিল।

ইলাভেনিল শট করে ৩১৪.৮, সন্দীপ শট করে ৩১৪.৩। একটি শট মিস করে ভারতীয় জুটির হাত থেকে ব্রোঞ্জ ফসকে যায়।  শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছে ইসরায়েল।  সোনা জিতেছে  জার্মানি এবং রুপো জিতেছে হাঙ্গেরি।

রিও বিশ্বকাপে সাতটি অলিম্পিক ইভেন্টে অংশ নিয়েছে ভারত থেকে ১৬জন।  দুটি সোনা পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে  ইতালি।  ভারত এবং আর্মেনিয়া যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *