অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার কোরিয়া প্রজাতন্ত্রের বুসানের ডং-ইউই ইনস্টিটিউট অফ টেকনোলজি সিওকডাং কালচারাল সেন্টারে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে ভারত ইরানকে ৪২-৩২ ব্যবধানে পরাজিত করল।
ভারতীয় অধিনায়ক পবন শেহরাওয়াত সুপার ১০ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। ভারতীয় পুরুষ কবাডি দল খেলার প্রথম পাঁচ মিনিটে ইরানের চেয়ে পিছিয়ে ছিল। তবে ডিফেন্ডারদের কয়েকটি ট্যাকল পয়েন্ট এবং পবন শেহরাওয়াত এবং আসলাম ইনামদারের সফল আক্রমণে ১০ তম মিনিটে ইরানকে কবজা করে ফেলে।
দ্বিতীয়ার্ধে ২৩-১১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে ২৯তম মিনিটে ইরানি অধিনায়ক মোহাম্মদরেজা শাদলুই চিয়ানেহ দুই পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুই মিনিট বাকি থাকতে ইরান ব্যবধান ৩৮-৩১-এ নামিয়ে আনে, কিন্তু ভারত ৪২-৩২ ব্যবধানে জয় লাভ করে। এর আগে হংকংকে ৬৪-২০ গোলে হারিয়ে টুর্নামেন্টের লিগ পর্ব অপরাজিত শেষ করে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
