অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়নশিপ-এ ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল ব্রোঞ্জ পদক জিতে্যনিল। সোমবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং-এ কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরকে ৩-০-তে হারাল ভারতীয় টেবিল টেনিস দল। অভিজ্ঞ শরথ কমল ১১-১, ১০-১২, ১১-৮, ১১-৩ এবং ১৪-১২ গেমে আইজ্যাক কুইককে হারিয়েদেন।
পরে অভিজ্ঞ জি সথিয়ান, ইয়েউ এন কোয়েন পাংকে হারিয়ে শেষ আটের লড়াইয়ে ভারতকে ২-০-তে এগিয়ে দেন। ভারতীয় র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা হরমিত দেশাই, জে ইউ ক্লারেন্স চিউকে ১১-৯, ১১-৪ এবং ১১-৬ গেমে পরাজিত করেন।
তৃতীয় বাছাই ভারত সেমিফাইনালে ইরান বা চাইনিজ তাইপেইয়ের সঙ্গে খেলবে। দু’বছর আগে দোহায় ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। দীর্ঘদিন পর সিঙ্গেলস র্যাঙ্কিং-এ, শরথ এবং সথিয়ান সেরা ১০০ জনের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছেন।
সংশোধিত পয়েন্ট সিস্টেম এবং পর্যাপ্ত টুর্নামেন্ট না খেলায় তাদের র্যাঙ্কিং নেমেছে তলানিতে। মহিলাদের কোয়ার্টার ফাইনালে, পঞ্চম বাছাই ভারত সোমবার জাপানের বিরুদ্ধে ০-৩ হারে।
বিশ্ব র্যাঙ্কিং-এ আট নম্বরে থাকা মিমা ইটো সিঙ্গেলসের ওপেনিং-এ আহিকা মুখোপাধ্যায়কে ১১-৭, ১৫-১৩, ১১-৮ গেমে খুব সহজেই হারিয়ে দেন। বিশ্ব র্যাঙ্কিং-এ ৩৬তম ভারতীয় তারকা মণিকা বাত্রা হিনা হায়াতের কাছে ৭-১১, ৯-১১, ১১-৯ এবং ৩-১১ গেমে হারার আগে খুব ভাল খেলেছেন।
সুথীর্থা মুখোপাধ্যায় শুরুর দিকে জাপানি খেলোয়াড় মিউ হিরানোর বিপক্ষে ভাল খেলেন। কিন্তু শেষ পর্যন্ত ৭-১১, ১১-৪, ১১-৬, ১১-৫ গেমে জাপানি তারকার কাছে হেরে যান তিনি। একটানা হারের পর ৫-৮ পজিশনের জন্য মঙ্গলবার ক্লাসিফিকেশন ম্যাচ খেলবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
