Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে রেসের জন্য রেসাররা মরিয়া হয়ে উঠেছে। এই কারণেই মটোজিপি রাউন্ডের আগে রাইডারদের বেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিত্তিহীন। এই ট্র্যাকে ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ফর্মুলা ১ রেস আয়োজন করা হয়েছিল। দু-চাকার রেসিংয়ের প্রয়োজনীয়তা অনুসারে তা পরিবর্তন করা হয়েছে। রাইডারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিছু পরিবর্তন আনা হয়েছে।  ট্র্যাকের চারপাশে নুড়ি ছড়িয়ে রাখা হচ্ছে যাতে রাইডারদের বিপদ না হয়।  রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ার ফেন্স এবং ফোম ব্যারিয়ারও রাখা হয়েছে। বিআইসি-এ ফর্মুলা ওয়ান ট্র্যাক লে আউটে ১৬টি বাঁক ছিল কিন্তু মটোজিপি-এর জন্য তা ১৩টি করা হবে৷

বৃহস্পতিবার ট্র্যাকে হাঁটার পরে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সেস্কো বাগনাইয়ারের লেআউট পছন্দ হয়েছে। তিনি বলেন, ‘‘ভারতীয় ভিসা নিয়ে আমার কোনও সমস্যা ছিল না। আমি ট্র্যাকে হাঁটার সুযোগ পেয়েছি, লেআউট সত্যিই খুব সুন্দর এবং অন্যান্য ট্র্যাকগুলির থেকে আলাদা। কালকের রাইডটা আকষর্ণীয় হতে চলেছে।’’

কিছু রাইডার এবং দলের কর্মকর্তারারা প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিসা দেরীতে পান। কিন্তু আয়োজকরা এই সমস্যর দ্রুত সমাধান করেন।

শুক্রবার অনুশীলন হবে এবং শনিবার বাছাইপর্বের পর রবিবার মূল প্রতিযোগিতা হবে। চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া মার্কো বেজেচিও সার্কিটের প্রশংসা করে বলেন, ‘‘সত্যিই আমার এটা খুব পছন্দ হয়েছে। পিট লেনটা খুব সুন্দর। ট্র্যাকও খুব সুন্দর। এখানে রাইড করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

মার্ক মার্কেজ, যিনি ভিসা দেরীতে পাওয়ার কারণে বৃহস্পতিবারই এসে পৌঁছেছেন তিনিও প্রতিযোগিতার জন্য মরিয়া হয়ে রয়েছেন। তিনি বলেন, ‘‘লেআউট চমৎকার। বাইকের গ্রিপ আরও ভাল হতে পারত। শুকনো রাস্তায় বাইক চালাতে সমস্যা হবে না। কিন্তু ভেজা থাকলে কেমন চলবে তা দেখতে হবে।’’

বিশ্বের বৃহত্তম দু-চাকার বাজারে একসঙ্গে এত বাইক দেখে বাগনাইয়া অবাক হয়ে বলেন, ‘‘এখানের রাস্তায় যে পরিমাণ বাইক দেখলাম তা দেখে বিশ্বাসই করা যায় না এখানে কোনও ভারতীয় রাইডার নেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় রাইডারদের এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাকাডেমির প্রয়োজন।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *