মুনাল চট্টোপাধ্যায়: সোমবার আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটির সরজুসাই স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের। চলতি মরশুমে এটা বাগান বাহিনীর সঙ্গে নর্থ ইস্টের তৃতীয় সাক্ষাত। ডুরান্ড কাপের সেমিফাইনালে শিলংয়ের মাঠে মোহনবাগান জয় পেয়েছিল...
