by admin November 22, 2024 ক্রিকেট বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনই ১৫০-এ ধরাশায়ী ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। যার শুরুটা ভাল হল না। পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্ত দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় ভারতের ব্যাটিং।