আইপিএল ২০২৩ প্লে-অফে দৌঁড়ে রয়েছে অনেকেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্মুখসমরে একাধিক দল। কারা যাবে প্লে-অফে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।
আইপিএলে জমজমাট ম্যাচে রাজস্থানকে ৫ রানে হারাল পঞ্জাব। প্রথমে ব্যাট করে অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাটিংয়ের দৌলতে ৪ উইকেটে ১৯৭ রান করে তারা। জবাবে ৭ উইকেটে ১৯২ রান তুলতে পারে সঞ্জু স্যামসনরা।
আইপিএলে আজ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস। দু’দলই জয় দিয়ে শুরু করেছে অভিযান। দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দখল করাই লক্ষ্য থাকবে দু’দলের।
আইপিএলে পরপর দুই ম্যাচ জিতে চালকের আসনে গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাত। দিল্লির বিরুদ্ধে তারা নতুন নায়ককে খুঁজে পেয়েছে।এবার দলকে জয়ের পথ দেখালেন দলের মাত্র ২১ বছর বয়সী তরুণ ক্রিকেটার সাই সুদর্শন।
আইপিএলের দ্বিতীয় ম্যাচেও হার বজায় রইল দিল্লি ক্যাপিটালসের। আবার পরপর দুই ম্যাচ জিতে নিজেদের ফর্ম ধরে রাখল গুজরাত। এদিন দিল্লিকে তারা হারাল ৬ উইকেটে।
লখনউকে হারিয়ে পয়েন্ট তালিকার সাত থেকে ছয়ে উঠে আসে চেন্নাই। আর ছয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স নেমে যায় সাতে। লখনউ সুপার জায়ান্টস আবার ম্যাচ হেরে দুই থেকে তিনে নেমে গেল। নেট রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উঠে এসেছে দুইয়ে।
প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের ছন্দে ফিরে এল চেন্নাই সুপার কিংস। লখনউকে ১২ রানে হারিয়ে ফিরে এল তারা। এদিন প্রথমে ব্যাট করে ২১৭ রান করে চেন্নাই। জবাবে ২০৫ রানে আটকে যায় লখনউয়ের ইনিংস।
এবারের আইপিএলে ট্রফির খরা কাটাতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আরসিবি।
হার দিয়ে অভিযান শুরু হল মুম্বইয়ের। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮২ রান করে নট আউট থেকে ম্যাচ জেতালেন বিরাট কোহলি।
প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পরল সানরাইজার্সের ব্যাটিং। রাজস্থানের কাছে ৭২ রানে প্রথম ম্যাচে হারল তারা। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনরা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে মাত্র ৮ উইকেটে ১৩১ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ।
