Cart Total Items (0)

Cart

All Sports India
শনিবার ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস ২০২৩। এই গেমসে দাবা, টেনিস, সাঁতার, সাইক্লিং-এর মত খেলার পাশাপাশি আছে অনেক অদ্ভুত খেলা।
আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, দু’টি ডোপিং অপরাধের জন্য সিমোনা হালেপ-কে টেনিস থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
দ্বিতীয়বার মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস । মঙ্গলবার আবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা। প্রথমবার মা হওয়ার পর মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন সেরেনা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মাঝে কেটে গিয়েছে বেশ কিছু বছর।
সিনসিনাটি ওয়েস্টার্ন এবং সাউদার্ন ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিং-এ প্রথম, কার্লোস আলকারাজ তিন সেটের থ্রিলিং গেমে টমি পলকে পরাজিত করে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।
এই মরশুমে ইন্দোনেশিয়া ওপেন, এশিয়া চ্যাম্পিয়নশিপ, সুইস ওপেন এবং কোরিয়া ওপেনে একটানা জিতেছেন  চিরাগ শেট্টি এবং তাঁর পার্টনার সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি। এই তারকা খেলোয়াড় অবসরের আগে একটা মেডেল ভর্তি ঘর চান।
ভেনাস উইলিয়ামস সোমবার এটিপি/ডব্লিউটিএ সিনসিনাটি ওপেনের ১৬তম বাছাই ভেরোনিঙ্কা কুডারমেটোভাকে সোজা সেটে হারিয়ে দিলেন।
বিশ্বের নয় নম্বর টেলর ফ্রিৎজ রবিবার এটিপি আটলান্টা ওপেনে আলেকজান্ডার ভুকিচের বিরুদ্ধে জিতে তাঁর কেরিয়ারের ষষ্ঠ শিরোপা জিতে নিলেন।
সোমবার চলতি উইম্বলডন ২০২৩ পুরুষদের ডাবলস ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। ভারতের বোপন্না এবং অস্ট্রেলিয়ার এবডেন সোমবার ব্রিটিশ জুটি জ্যাকব ফার্নলি এবং জোহানাসকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করেন।
হাতে চোট পাওয়ায় উইম্বলডন থেকে ছিটকে গেলেন নিক কিরজিওস । ২৮ বছর বয়সী কিরজিওস নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমি অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি এ বছর উইম্বলডনে খেলতে পারছি না আমি।’’
মাত্র ২৭ বছর বয়স তাঁর। আর এই বয়সেই টেনিস খেলাকে পুরোপুরি ভাবে বিদায় জানালেন অ্যানেট কোন্টাভেইট। গত বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্ব মহিলাদের টেনিস র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নেন এই টেনিস সুন্দরী।