দলে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসন ফিরে এসেছেন, কিন্তু এমন কয়েকজন অপ্রত্যাশিতভাবে বাদও পড়েছেন, যাঁদের মধ্যে অন্যতম উইকেট-রক্ষক ব্যাটার লোকেশ রাহুল ।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের সিরিজ ড্র করার জন্য কেপটাউনে সাত উইকেটে জয় সত্ত্বেও শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারাল।
বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আভেশ খান-কে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস তৈরি করার লক্ষ্যে মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার কথা ভারতের। কিন্তু তাতে বাধ সেধেছে বৃষ্টি।
বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত।
ভারতীয় ক্রিকেট দল তাদের আসন্ন অল ফর্ম্যাট সফরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে তৈরি। বৃহস্পতিবার সকালে ডারবানে পৌঁছেছে ভারতীয় টি২০ দল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালে হারের যন্ত্রণা কিছুটা হলেও ভোলার চেষ্টা করেছে।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুড়েছে ভারত। যে কারণে রবিবারে ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার।
শুক্রবার টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড চলে এল ভারতের দখলে। ভারতীয় ক্রিকেট দল রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি জিতে এই কীর্তি স্থাপন করল ভারত।
দক্ষিণ আফ্রিকা সফর-এ টি২০ অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিরতির জন্য রোহিত শর্মার অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই।
