সব ধোনি প্রেমীদের কাছেই আজকের দিনটা বিশেষ। কারণ আজ সাত জুলাই, আর কেউ নয় স্বয়ং মহেন্দ্র সিং ধোনির আজ জন্মদিন। এবছর ধোনি পা দিলেন ৪২-এ।
মহম্মদ আমির ২০২০-তে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে চলে যান। গত তিন বছর ওখানেই রয়েছেন তিনি। সব ঠিক থাকলে আর এক বছরের মধ্যে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, আইপিএল-এর খেলার চাপ এর জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনালে ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দলের অনেক ক্রিকেটার।
ভাইরাল ভিডিওতে, স্বয়ং ক্যাপ্টেন কুলকে চকোলেট অফার করলেন একজন বিমান সেবিকা। এই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একজন বিমান সেবিকা একটি ট্রে-তে কিছু চকোলেট এবং খেঁজুর সাজিয়ে এমএস ধোনি-কে অফার করছেন।
চোটকে সঙ্গে করেই আইপিএল খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। একটি ম্যাচেও বসে থাকতে দেখা যায়নি তাঁকে। কখনও হাতে আইস প্যাক, আবার কখনও হাঁটুতে আইস প্যাক দিতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
বাংলা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুকেশ কুমার। গত কয়েক মরশুম ধরেই বাংলা দলের হয়ে খেলছেন। বাংলা দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুকেশ। পাশাপাশি এই বছর আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। শুধু আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও...
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ফাইনাল খেলতে নামার আগে জানিয়েছিলেন সেটাই তাঁর শেষ ম্যাচ। অম্বাতি রায়ডু সেই সঙ্গে বলেছিলেন যে, আর ফিরবেন না। কিন্তু তিনি ফিরলেন। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে আমেরিকার মেজর ক্রিকেট লিগে খেলবেন তিনি।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিভিন্ন দেশের প্লেয়ারদের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন আইসিসি। আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব বোঝে এবং বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ন্ত্রণ করতে চায় তারা।
আইপিএলে ম্যাচ গড়াপেটায় তাঁর নাম জড়ানোয় এক আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ১৫ জুন, বৃহস্পতিবার ধোনির মামলার শুনানি হবে।
আইপিএল জেতার থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অনেক সহজ। ২০০৭-এর উদ্বোধনী আসরের পর থেকে ভারত আর একবারও টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে পারেনি। তা সত্ত্বেও বিশ্বকাপ ও আইপিএলের তুলনা প্রসঙ্গে এমনটাই মত পোষণ করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি...
