কেকেআর-এর নামের সঙ্গে তাঁর নাম জুড়ে থাকলেই দলের সাফল্য কথা বলে। তাই হয়তো আবারও তাঁকে নাইটদের সারথী করে নিয়ে এসেছেন শাহরুখ খান। তিনি গৌতম গম্ভীর।
রাত পোহালেই কলকাতার সামনে বেঙ্গালুরু। বা বলা যায় আরও একবার গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি। আইপিএল ২০২৪-এর দ্বিতীয় ম্যাচেই বেঙ্গালুরুর মাটিতে তাদের হারিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স।
বেশ কয়েকদিন ধরেই দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এক প্রাক্তন প্লেয়ার তাঁর কোচিং স্টাইলের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই উঠছে প্রশ্ন।
আইপিএল ২০২৪ জয় দিয়েই শুরু করেছে কেকেআর দল। ঘরের মাঠে টান টান উত্তেজনার ম্যাচে হায়দরাবাদকে চার রানে হারিয়ে প্রথম ম্যাচ জিতে রীতিমতো ফুরফুরে মেজাজে কলকাতা।
আইপিএল দিয়ে নিজের ক্রিকেট জীবন শুরু করেছেন রিঙ্কু সিং । কলকাতা নাইট রাইডার্স -এর এই ব্যাটসম্যান ২০২৩ আইপিএল -এ তাঁর শক্তিশালী নকে মন্ত্রমুগ্ধ করেছেন ক্রীকেট প্রেমিদের
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য এই ম্যাচ ছিল মাস্ট উইন। কিন্তু মাস্ট লসেই থেকে গেল শাহরুখের দল। ঘরের মাঠে রাজস্থান রয়্যালস হাসতে হাসতে সহজেই হারিয়ে গেল নাইটদের।
পঞ্জাব গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্স করেছিল। তারা লিগ টেবলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল তাদের প্রথম আইপিএল শিরোপার অপেক্ষায় রয়েছে। অপরদিকে নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামছে কেকেআর।
ফলে অপারেশন না করিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ফিরেছেন তিনি। ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। ফলে অনেকেই জল্পনা করতে শুরু করেছেন চলতি মরশুমে পরবর্তীতে কি কেকেআরের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে শাকিব ২২ রানে ৫ উইকেট নিয়েছেন। এই ম্যাচের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের মোট উইকেট হল ১৩৬টি। তিনি টপকে গেলেন নিউ জ়িল্যান্ডের সাউদিকে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবির তরফে ‘ক্লিয়ারেন্স’ অর্থাৎ ছাড়পত্র এসে পৌঁছায়নি। ফলে তাঁর প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
