Cart Total Items (0)

Cart

All Sports India
আগামী ১৬ অগস্ট এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে নেপালের মাচিন্দ্রা এফসি।
মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ২০২৩-এ তাদের দ্বিতীয় জয় তুলে নিল। পঞ্জাব এফসিকে ২-০ গোলে হারিয়ে মরসুমের প্রথম ডার্বির আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন।
প্রথম ম্যাচ সহজেই জিতে যাওয়ার পর ডুরান্ড কাপ ২০২৩-এ মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।
নামী স্প্যানীশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবার খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। তাঁর সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর। গত মরসুমে সাইপ্রাসের নামী ক্লাব ওমোনিয়ার হয়ে খেলেছেন হেক্টর।
রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ২০২৩ । কোচ জুয়ান ফেরান্দোর সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। যদিও ডুরান্ডে রিজার্ভ বেঞ্চে কোচ হিসেবে থাকছেন না তিনি।
কার্ল ম্যাকহিউজ মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়লেন। আরও এক বছরের চুক্তি থাকলেও সবুজ-মেরুন ছেড়ে এফসি গোয়ার পথে পাড়ি দিলেন এই আইরিশ মিডফিল্ডার।
উদ্বোধন হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট-এর ২০২৩-২৪ মরসুমের হোম জার্সি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নতুন জার্সি উদ্বোধন করলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই তাঁকে খেলাবে মোহনবাগান সুপার জায়ান্ট, এই পরিকল্পনার কথা জেনেই সবুজ-মেরুন শিবিরে সই করেছেন সহাল আব্দুল সামাদ ।
সম্প্রতি তরুণ তারকা ফুটবলার সহাল আব্দুল সামাদ-কে কেরালা ব্লাস্টার্স শিবির থেকে নিয়ে এসে হইচই ফেলে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু তিনিই প্রথম নন।
মোহনবাগানের ইতিহাসে এই প্রথম। এক্সিকিউটিভ কমিটির মিটিং আয়োজন করা হল কলকাতা শহরের বাইরে। মন্দারমনিতে বসেছিল মোহনবাগান সুপার জায়ান্টের মিটিং।