Cart Total Items (0)

Cart

All Sports India
আইপিএল-এর ময়দানে মুখোমুখি দুই ভাই। পাণ্ডিয়া ব্রাদার্স-এর ভাইয়ে ভাইয়ে এমন অসাধারণ সম্পর্ক খুব একটা দেখা যায় না। কিন্তু হার্দিক ও ক্রুনালের সম্পর্ক চোখে পড়ার মতো।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান দল। চতুর্থ ওয়ানডে-তে নিউজিল্যান্ডকে ১০২ রানে কার্যত কচুকাটা করেছে টিম বাবর আজম। এই ম্যাচে পাকিস্তানের বোলার ও ব্যাটসম্যানরা দুরন্ত পারফর্ম করেছেন। তারা পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে গিয়েছে। এখনও একটি খেলা...
চোট পেয়ে ছিটকে যাওয়া লোকেশ রাহুলের তড়িঘড়ি পরিবর্ত খুঁজে নিল লখনউ সুপার জায়ান্টস। এক্ষেত্রে আনকোরা কাউকে নয়, বরং আইপিএলের মঞ্চে পোড়খাওয়া এক ভারতীয় ব্যাটসম্যানকেই বেছে নেয় তারা।
ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নীরজ চোপড়ার নাম। কয়েক বছর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট (জ্যাভলার) হিসেবে অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন তিনি। সেই ফর্ম যে তিনি এখনও ধরে রাখতে সক্ষম, তা ফের একবার...
মাদ্রিদ ওপেন ফাইনালে উঠল রোহন বোপান্না ও ম্যাত্থু এবডেন জুটি। ইন্দো-অজি জুটি সেমিফাইনালে ৫-৭, ৭-৬ (৩), ১০-৪ ফলে হারাল সান্তিয়াগো গঞ্জালেস ও এডুয়ার্দ রজারকে।
বৃহস্পতিবার দুপুরে লোকেশ রাহুল একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। যে পোস্ট সব জল্পনা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আইপিএল যে আর খেলতে পারছেন না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল।
নাপোলি শেষ বার সিরি-এ জিতেছিল ১৯৯০ সালে। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তার পর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটিয়ে ৩৩ বছর পরে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি।
আইপিএলের অন্যতম সেরা দুই দল মুখোমুখি হবে শুক্রবার। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র নয় রানের পুঁজি পেয়েছিলেন। তাতেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী। ভারতের টি-টোয়েন্টি ফ্র্য়াঞ্চাইজি লিগে প্রথম স্পিনার হিসেবে শেষ ওভারে ১০ রানের কম পুঁজি রক্ষা করলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার।
বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারিয়ে প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখল কেকেআর। ব্যাট হাতে রিঙ্কু সিংহ এবং নীতীশ রানার লড়াই ব্যর্থ হতে দেননি শার্দূল ঠাকুররা। প্রথমে ব্যাট করে কলকাতা ১৭১ রান তোলে। হায়দরবাদের ইনিংস শেষ ১৬৬ রানে।