কোপা দেল রে ফাইনালে অনবদ্য কামব্যাক করে শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। ফাইনালে পিছিয়ে পড়েও এদিন শিরোপা জিতে নেয় তারা।
এক ম্যাচ পড়েই পা হড়কে আইসিসির দলগত ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ধরাশায়ী পাকিস্তানের।
এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে কেকেআরের। তবে তার জন্য নিজেদের বাকি চার ম্যাচে জিততেই হবে নীতীশ রানাদের। সোমবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা।
আইপিএলে দুর্দান্ত জয় সানরাইজার্স হায়দরাবাদের। জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ছিল ১৭ রান। আব্দুল সামাদ শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দিলেন।
সাত নম্বরে থাকা রোহন বোপান্না ও ম্যাথু এবডেন চলতি মরসুমের দ্বিতীয় এটিপি মাস্টার্স ১০০০-এর ফাইনালে রাশিয়ার কারেন খাচানোভ ও আন্দ্রে রুবলেভ জুটির কাছে ৬-৩, ৩-৬, ১০-৩ গেমে হেরে যান।
আর একটা ম্যাচে পয়েন্ট নষ্ট মানেই একেবারে খাদে তলিয়ে যাবে হায়দরাবাদের প্লে-অফের স্বপ্ন। এ দিকে রাজস্থান রয়্যালসের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ। তারা যদি এই ম্যাচে না জেতে প্লে-অফের দৌড় কঠিন হয়ে পড়বে।
উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন দিল্লি অভিমুখে। যন্তর মন্তরে ধর্নারত জাতীয় স্তরের কুস্তিগিরদের পাশে দাঁড়াবেন তাঁরা।
বলে-ব্যাটে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে মুম্বইকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল চেন্নাই। আগে ব্যাট করে ২০ ওভারে ১৩৯-৮ স্কোরে থেমে যায় মুম্বই। চেন্নাই সেই রান তুলে নিল ১৪ বল বাকি থাকতেই।
সৌদি ইস্যুতে ক্ষমা চাইলেন লিওনেল মেসি। সম্প্রতি ক্লাবের অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন সৌদি আরবে। সে দেশের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনিই।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিলেন বিরাট কোহলি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বচসা হয় গৌতম গম্ভীরের। সেই প্রসঙ্গে বোর্ডকে চিঠি দিলেন বিরাট।
