বৃহস্পতিবার প্রথম ভারত বনাম ইংল্যান্ড ওডিআইয়ের জন্য দলে নেওয়া হয়নি বিরাট কোহলিকে। তিন ম্যাচের এই ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে ভারতের একমাত্র সুযোগ পুরো দলকে মেপে নেওয়ার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
ইন-ফর্ম ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা ব্যাটারদের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি প্লেয়ার র্যাঙ্কিং-এ ৩৮ স্থান উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন, যেখানে বুধবার তাঁর সতীর্থ তিলক ভার্মা তৃতীয় স্থানে নেমে এসেছেন।
রবিবার ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের আগে ওড়িশার কটকের বারাবাটি স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কটক মিউনিসিপ্যাল কর্পোরেশন (সিএমসি) দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামের আশেপাশে সৌন্দর্যায়ন, স্যানিটেশন এবং ফগিং অপারেশনও পরিচালনা করবে, তারা জানিয়েছে।
হরিয়ানার বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাহলি থেকে কলকাতায় স্থানান্তরিত করল বিসিসিআই। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কোয়ার্টার ফাইনাল পাঁচ দিনের হবে।
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাস্তায় একজন অটো-রিকশা চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা পথ চলতি মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে যায়।
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে টপকে টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারী হিসেবে রেকর্ড করে ফেললেন। রশিদ এমআই কেপটাউনের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে পার্ল রয়্যালসের বিপক্ষে গেকেরবেরহাতে এই রেকর্ড করেন।
স্পিনার বরুণ চক্রবর্থী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। সদ্য শেষ হওয়া টি২০সিরিজে তাঁর অসাধারণ বোলিংয়ের পর তাঁকে ভারতীয় ওডিআই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ টিম ম্যানেজমেন্ট চায় কেকেআর-এর এই রহস্য স্পিনারের ফর্ম ধরে রাখতে।...
তারকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি আন্তর্জাতিকের সময় জোফরা আর্চারের বলের আঘাতে তর্জনী ভেঙ্গেছে। যা আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল তো বটেই সঙ্গে এক মাসেরও বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হলেও চতুর্থ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।
পেসার হর্ষিত রানা শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টি-টোয়েন্টিতে অলরাউন্ডার শিভম দুবের পরিবর্তে কনকাসন বিকল্প হিসাবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলায় এটি একটি বিশাল বিতর্কের সৃষ্টি করেছে।
