ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শেষ পর্যন্ত বিরাট কোহলির প্রত্যাবর্তন হল। যদিও তাঁর ব্যাট থেকে রান এল না। এক কথায় ফর্মে ফেরা হল না বিরাটের। তবে প্রত্যাবর্তনের দিনই ব্যাটে রান এল অধিনায়ক রোহিল শর্মার। শুধু রান এল না এক্কেবারে...
কটকের বারাবটি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় কটকে দ্বিতীয় ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রান তাড়া হঠাৎ বাধার সম্মুখীন হয়। ৩০৫ রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুভমান গিল ভাল শুরু করে দিয়েছিল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নির্বাচন কমিটিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য তাকে বেছে নিতে বাধ্য করার পরে, বরুণ চক্রবর্থী রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর অভিষেক নিশ্চিত করলেন। কটকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বরুণের...
রবিবার কটকে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের জন্য দু'টি বড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন টসের পর। হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ না খেলতে পারলেও বিরাট কোহলি দ্বিতীয়...
কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের এক দিন আগে, শনিবার ভারতীয় ক্রিকেট দলের তিন খেলোয়াড় পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে তাঁরা পুজো দেন।
বোর্ডের সচিব পদে দেবজিৎ সাইকিয়াকে নির্বাচিত করার পরে পদটি খালি থেকে গিয়েছে। নতুন যুগ্ম সচিব নিয়োগের জন্য বিসিসিআই ১ মার্চ মুম্বইতে একটি বিশেষ সাধারণ সভা (এসজিএম) আহ্বান করেছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি সিদ্ধান্ত তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে বিরাট কোহলির পরিবর্তে দলে জায়গা করে দিয়েছিল এবং শ্রেয়াস আইয়ার তাঁর ১৯তম ওডিআই হাফসেঞ্চুরিটি করে ফেললেন প্রত্যাবর্তনের ম্যাচে।
টি২০ সিরিজ এখন অতীত। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। দলের যুব তারকাদের নিয়ে তৈরি দল ভারতকে সাফল্য এনে দেওয়ার পর এবার পালা ভারতের সিনিয়রদের।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার ১৫ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করেছে
অস্ট্রেলিয়ার সিম-বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আশ্চর্যজনকভাবে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন, তাও আবার তার জন্য দলকৈ কোনও সময় দিচ্ছেন না তিনি। ঘোষণার সঙ্গেই খেলা থেকে অব্যাহতি নিলেন মার্কাস। একদিনের ক্রিকেটে ৭৪তম ম্যাচেই থামলেন তিনি।
