অনেক বিতর্কের পর অবশেষে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সময়সূচী ঘোষণা করল। হাইব্রিড মডেলে আয়োজিত এই এলিট টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে।
বিপদ এড়ানো গেলেও এখনই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বলেই জানানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় থানের একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ক্রিকেটারকে।
কেন বর্ডার-গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে একজন অনামী ক্রিককেটারকে ডাকা হল তাও আবার রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্ত হিসেবে? এই প্রশ্নগুলো গত দু’দিন ধরে ঘুরছে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বিনোদ কাম্বলিকে সপ্তাহান্তে তাঁর স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল তবে চিকিৎসা চলছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেট আইসিসি ইভেন্টে আধিপত্য বিস্তার করতে পারে, সর্বাধিক ট্রফি জিততে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটকে তর্কাতীতভাবে খেলার সব থেকে বেশি উপার্জনকারী দেশ হিসাবে বিবেচনা করা হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের ভেন্যু নির্বাচিত করা হল দুবাইকে। ভারতের সব লিগ ম্যাচের সঙ্গে যদি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছয় ভারত তাহলে নকআউট পর্বের খেলাগুলো হবে দুবাইয়ে।
রবীন্দ্র জাডেজার সাংবাদিক সম্মেলন ঘিরে বিতর্কের পর দুই দেশের মিডিয়া কর্মীদের মধ্যে একটি পরিকল্পিত টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের আগে, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সাংবাদিকদের সঙ্গে...
মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট শুরুর মাত্র কয়েকদিন আগে টিম ইন্ডিয়ার সামনে চোট আতঙ্ক। নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা হাঁটুতে আঘাত পেয়েছিলেন বলে জানা গিয়েছে।
শনিবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুম্বই অধিনায়ক শ্রেয়াস আইয়ার আরও একবার বার্তা দিয়ে রাখলেন ভারতীয় নির্বাচকদের।
রবিচন্দ্রন অশ্বিনের জন্য, তাঁর পরিবার কতটা গুরুত্বপূর্ণ তাই সকলেরই জানা। বারবার, অশ্বিন তার জীবনে তাঁর স্ত্রী পৃথি নারায়ণন এবং দুই কন্যার ভূমিকা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন।
