নিয়মরক্ষার ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালেও রবিবার এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে চিন্তায় ভারত। তার বড় কারণ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের অবস্থা। হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা ও তিলক বর্মার খেলা নিয়ে একটা সংশয় রয়েছে ফাইনালে।
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে।
এক প্রতিবেদন অনুসারে, ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলা শেষে 'পহেলগাম শ্রদ্ধাঞ্জলি' মন্তব্যের জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ট্রেন্ট কোপল্যান্ড, যিনি বর্তমানে সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, বিগ ব্যাশ লিগে রবিচন্দ্রন অশ্বিনের আগমনকে স্বাগত জানিয়ে তাকে বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বা ওয়ানডে, টুর্নামেন্টের শীর্ষ সংঘর্ষে দুই প্রতিবেশী দেশ কখনওই একে অপরের মুখোমুখি হয়নি।
বৃহস্পতিবার দুবাইতে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ১৩৫/৮-এ শেষ হয়ে যায়।
মহম্মদ শামিকে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলীপ ট্রফিতে শেষবার লাল বলের ক্রিকেট খেলা শামি পূর্বাঞ্চলের হয়ে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন তিনি।
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য করুণ নায়ারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনের ব্যাখ্যা করেছেন।
বৃহস্পতিবার বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিল।
ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা আসন্ন টেস্ট সিরিজের দলে থাকছেন না। যদিও এখনও দল ঘোষণা হয়নি তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর এটাই স্বাভাবিক।
