Cart Total Items (0)

Cart

All Sports India
ইংল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার ক্রিস ওকস অবশেষে ওভালে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচের পঞ্চম দিন কাঁধের হাড় ভাঙা অবস্থায় ব্যাট করার বিষয়ে মুখ খুললেন।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক শুভমান গিল দুরন্ত ফর্ম দেখিয়েছেন, পাঁচ ম্যাচে ৭৫৪ রান করে।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে অসাধারণ পারফর্মেন্সের পর মহম্মদ সিরাজ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটিয়েছেন। ভারতের এই ফাস্ট বোলার তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন।
ক্রিকেটের ইতিহাসে বেশ কিছু পিচ আক্রমণকারী দল দেখা গিয়েছে, কিন্তু দ্য হান্ড্রেড ওপেনারের একজন অনামন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন যিনি দর্শক, খেলোয়াড় এবং ধারাভাষ্যকারদের নিজের উপস্থিতিতে রীতিমতো মুগ্ধ করলেন।
আভাসটা আগেই মিলেছিল। সেটা নিজেই আরও স্পষ্ট করে জানালেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে বেরুনোর মুখে প্রচারমাধ্যমকে সৌরভ জানান, তিনি সিএবি সভাপতি পদে লড়বেন। সিএবির বার্ষিক সাধারন সভার আগে সভাপতি পদে মনোয়ন জমা দেবেন।
সিএবির যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সবদিক খতিয়ে দেখে দেবব্রত দাসকে শোকজ করল সিএবির অ্যাপেক্স কাউন্সিল। সোমবার সিএবি বিষয়টির গুরুত্ব বুঝে জরুরি বৈঠকে ডেকে এই সিদ্ধান্ত নেয়। সংস্থার কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও স্বার্থের সংঘাতে...
জুন মাসে অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) নেটে অনুশীলনে নামলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
সাধারণত, খেলা চলাকালীন ড্রেসিংরুমের ভেতরে শান্ত আচরণের জন্য পরিচিত ভারতের কোচ গৌতম গম্ভীর। কিন্তু ইংল্যান্ড সিরিজের শেষ দিন তাঁকে অন্য মেজাজেই পাওয়া গেল।
প্রাক্তন ভারত ও বাংলার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা, যিনি বেঙ্গল অনূর্ধ্ব-২৩-এর প্রধান কোচ হিসাবে তাঁর যাত্রা শুরু করে দিলেন। সোমবার ইডেন গার্ডেনে দলের সঙ্গে তাঁর প্রথম প্রশিক্ষণ সেশনে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। যা স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ল দলের মধ্যেও।
দুরন্ত একটা লড়াই। অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো। ভারতীয় বোলারদের সংযত বোলিংয়েই ২-২-এ সিরিজ ড্র করে বাজিমাত শেষ দিন।