এত খোলামেলা মেজাজে সৌরভ গাঙ্গুলিকে খুব কমই পাওয়া যায়। মঙ্গলবার ছিল ‘প্রিন্স অব ক্যালকাটা’ সৌরভের জন্মদিন।
প্রতি বছরের মতো জমজমাট উইম্বলডন ২০২৫-আসর। যদিও ইতিমধ্যেই বিদায় হয়ে গিয়েছে ভারতের। একই সময় ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের সঙ্গে চলছে টেস্ট সিরিজ। তাঁর ফাঁকেই ক্রিকেট মাঠের হিরোরা পৌঁছে গেলেন টেনিসের গ্যালারিতে।
এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন জো রুটের বিতর্কিত আউটের বিষয়ে নীরবতা ভেঙেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যাঙ্ক হোলিহান লোকির একটি প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বেড়ে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
দলের সঙ্গে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে জায়গা হয়নি আকাশ দীপের। দ্বিতীয় টেস্টে যশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় প্রথম এগারোর দরজা খুলে গিয়েছিল আকাশ দীপের সামনে।
একজন ভক্ত ভারতের পেসার আকাশ দীপকে একটি বিশেষ গান উৎসর্গ করেছেন যিনি বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টের শেষদিন ইংল্যান্ডের ব্যাটারদের তাঁর সুরে নাচতে বাধ্য করেছেন।
ভারতীয় ক্রিকেট দল অবশেষে তাদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে এজবাস্টন দুর্গ লঙ্ঘন করতে সক্ষম হয়েছে। এর আগে আট বারের প্রচেষ্টায়, ভারত কখনও ইংল্যান্ডকে ই ভেন্যুতে হারাতে পারেনি, সাতটি পরাজয় এবং একটি ড্র হয়েছে।
পূর্বাভাস ছিলই। ক্রিকেট দেবতা সদয় ছিলেন বলে, না হলে এজবাস্টন টেস্টের প্রথম দিন থেকেই আবহাওয়া দফতর অশনী সঙ্কেত দিয়েই রেখেছিল, বৃষ্টি যে কোনও সময় ভেস্তে দিতে পারে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট।
বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভারতের অধিনায়ক শুভমান গিল তাঁর একাআধিপত্য বজায় রাখলেন। প্রথম ইনিংসে রেকর্ড ২৬৯ রান করা গিল দ্বিতীয় ইনিংসে যোগ করলেন আরও ১৬১ রান।
কলকাতা হাইকোর্ট যখন ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ শামিকে হাসিন জাহান এবং তার মেয়ে আয়রাকে ভরণপোষণের খরচ হিসেবে প্রতি মাসে ৪ লক্ষ টাকা দিতে বলেছিল, তখন থেকেই ক্রিকেটার তাঁর বিচ্ছিন্ন স্ত্রীর কাছ থেকে বার বার মৌখিক আক্রমণের শিকার হয়ে...
