Cart Total Items (0)

Cart

All Sports India
বিশ্বকাপ ২০২৩-এ ভারতের তিনজন পেসার একসঙ্গে প্রথম একাদশে জায়গা পাবেন না। বুমরা খেলবে বলেই ধরে নেওয়া হয়েছে। বাকি থাকল মহম্ম্দ সিরাজ এবং মহম্মদ শামি। তাঁদের দুজনের মধ্যে একজন খেলবেন অপরজন বাইরে বসে থাকবেন।
৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। এদিন আইসিসি আসন্ন টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করে দিল। সব মিলিয়ে ১০ মিলিয়ন ইউএসডি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ কোটি মূল্যের পুরস্কার দেওয়ার কথা ভাবা হয়েছে।
আগামী মাসেই শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ । তাঁর আগে শুক্রবার নিজেদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করল অস্ট্রেলিয়া।
এশিয়া কাপ হাত ছাড়া হওয়ায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর আগেই তাই নিজেদের দল নিয়ে ভাবছে পিসিবি। তাই এশিয়া কাপে ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়েই বৃহস্পতিবার একটি পর্যলোচনায় বসেছে পিসিবি।
বুধবার সামনে এল আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর অফিসিয়াল সঙ্গীত, ‘দিল জশন বোলে’। গানটির মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং এবং ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মাকে।
৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ । তারই দল ঘোষণা করল নিউজিল্যান্ড। বিশ্বকাপ দিয়েই চোটের পর আবার দলে ফিরছেন ব্যাটার কেন উইলিয়ামসন।
মঙ্গলবার জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই এর প্রধান নির্বাচক অজিত আগরকর আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ পাঁচ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংলান্দ-নিউজিল্যান্ড। এই ম্যাচে আম্পেয়ার হিসেবে দেখা যাবে দুই ভারতীয় নিতিন মেনোন এবং কুমার ধর্মসেনাকে।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার গ্লেন ম্যাক্সওয়েল থাকছেন এই দলে।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ১৫ জনের দল ঘোষণা করল ভারত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বকাপের দল।