অলস্পোর্ট ডেস্ক: সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ ক্রোয়েশিয়া ২০২৩-এর তৃতীয় দিন গুরু বনাম শিষ্যের লড়াই ঘিরে তৈরি হয় টান টান উত্তেজনা। আর দিনের শেষে শিষ্যের কাছে হার মানতে হয় গুরুকে। আর সেই লড়াই ছিল ভারতের দুই গ্র্যান্ডমাস্টারের মধ্যে। জিএম গুকেশ ডি ও তাঁর শিক্ষক, জিএম বিশ্বনাথন আনন্দের মধ্যে। যেখানে হার মানতে হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে।
টুর্নামেন্টটি গ্র্যান্ড চেস ট্যুরের অংশ। দুই ভারতীয় খেলোয়াড় ছাড়াও এই টুার্নামেন্টে খেলছেন ম্যাগনাস কার্লসেন, ইয়ান নেপোমনিয়াচ্চি, ফ্যাবিয়ানো কারুয়ানা, জান-ক্রজিসটফ ডুদা এবং রিচার্ড। আর সেখানে এই প্রথম আনন্দ এবং গুকেশ একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হলেন।
“এটা খুব গুরুত্বপূর্ণ জয় ছিল। আমি খুশি, ”১৭ বছর বয়সি গুকেশ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ের পরে বলেন। “আমি ভেবেছিলাম আমি ভাল খেলছি, কিন্তু তিনি খুব সহজেই সমানে সমানে চলে এল। তারপর তিনি ব্যাক রাঙ্কে ভুলটা করলেন এবং পরে পরিস্থিতিটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। সেখান থেকে খেলা খুব কঠিন ছিল।”
খেলার পর দু’জনকে কথা বলতে দেখা যায়। গুকেশ বলেন, “আমরা শুধু গেম নিয়ে আলোচনা করছিলাম।” র্যাপিডে গুকেশ এবং আনন্দ উভয়েই সম্ভাব্য ১৮-এর মধ্যে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
জিএম ফাবিয়ানো কারুয়ানা এবং ইয়ান নেপোনিয়াৎচি দ্রুত নিজেদের মধ্যে ম্যাচের ফলাফল ভাগ করে নেন। অন্যদিকে জিএম ম্যাগনাস কার্লসেন প্রথম থেকেই শীর্ষে থাকা সবাইকে পিছনে ফেলতে শুরু করেছিলেন। যার ফল জিএম স জান-ক্রজিসটফ দুদা এবং কনস্ট্যান্টিন লুপুলেস্কু হারিয়ে পর পর জয় তুলে নেন তিনি।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রে ছিল গুকেশ বনাম আনন্দ ম্যাচটি। গত কয়েক বছর ধরে আনন্দের কোচিংয়েই রয়েছেন গুকেশ। গুকেশও তাঁর গুরু এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গুরুর বিরুদ্ধে এটিই তাঁর প্রথম লড়াই।
ইভেন্টের আগে, আনন্দ তাঁর ছাত্র সম্পর্কে তাঁর মতামত জানিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, “ও যা করছে তার জন্য আমি খুব, খুব গর্বিত। মাত্র কয়েক বছর আগে, এই দৌঁড় শুরু করেছিল। এই বছর ও খুব ধারাবাহিক পারফর্মেন্স দিয়েছে।” “গত কয়েক বছর ধরে, ও আমার দাবা অ্যাকাডেমির ছাত্রদের মধ্যে একজন, এবং তার বিরুদ্ধে খেলাটা মজার হবে,” বলেন আনন্দ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
