Cart Total Items (0)

Cart

All Sports India
অক্টোবরে ওয়ানডে ক্রিকেট ফিরে আসার সঙ্গে সঙ্গে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণের টেস্ট অভিষেক দ্রুত করার পক্ষেই মত দিয়েছেন। ২০২১-২২ মরসুমে জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার পর থেকে বাংলার এই অধিনায়ক বেঞ্চওয়ার্মারের ভূমিকা পালন করে চলেছেন।
রবিবার যুবভারতীতে সন্ধে ৭টায় ডুরান্ড কাপের ৪ নম্বর কোয়ার্টারফাইনালে মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। রবিবার ৩ নম্বর কোয়ার্টারফাইনালে জেআরডি টাটা স্টেডিয়ামে জামশেদপুরের মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি বিকেল ৪টের সময়।
শুক্রবার ড্রয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্রতিযোগিতায় মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ঠিক হবে। সেই সঙ্গে মোহনবাগানের খেলার সূচীটাও স্পষ্টভাবে জানা যাবে। আপাতত যেটুকু খবর পাওয়া গেছে, তাতে শুক্রবারের ড্রতে ৩ নম্বর পটে থাকছে মোহনবাগান এসজি। পটের আর...
৬৪তম সুব্রত কাপ শুরু হবে ১৯ অগস্ট থেকে। চারটি আন্তর্জাতিক দল-সহ তিনটি বিভাগে মোট ১০৬টি দল এই প্রতিযোগিতায় নামবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের তিনটি বিভাগে দলগুলো অংশ নেবে।
কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচে মোহনবাগান এসজিকে আর খেলতে নাই দেখা যেতে পারে। বুধবার কলকাতা ফুটবল লিগে মেসারার্সের সঙ্গে ম্যাচ আছে বাগান বাহিনীর। কিন্তু তারা জানিয়ে দিয়েছে, সামনে ডুরান্ড কোয়ার্টারফাইনাল ম্যাচ থাকায়, মেসারার্স ম্যাচ খেলবে না। আইএফএও অনমনীয় ভাব...
মহিলাদের ৮০ কেজি বিভাগে সোনা জিতে রিতিকা ২০২৫ সালের এশিয়ান অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২২ বক্সিং চ্যাম্পিয়নশিপ শেষ করলেন। আর তার সঙ্গেই টিম ইন্ডিয়া অভিযান শেষ করেছে উভয় বয়সের গ্রুপে মোট ২৭টি পদক জিতে।