প্রত্যাশামতোই সবুজ মেরুনে প্রত্যাবর্তন ঘটল কলকাতার ছেলে কিয়ান নাসিরি গিরির। আগেই মোহনবাগান এসজিতে তাঁর ফেরার আভাসটা জোরালোভাবেই ছিল।
মানোলো মারকোয়েজের বিদায়ের পর ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের কাজটা দ্রুত অথচ নিয়মমাফিক পদ্ধতি মেনেই সারতে চান ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না মহমেডান এসসির। স্পনসর সমস্যা তো ছিলই। তার উপর প্রথমে ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাসন। তা বৃহস্পতিবারই উঠে গিয়েছে। কিন্তু তাতে স্বস্তি মেলেনি কলকাতার তৃতীয় প্রধানের।
গত ২ জুলাই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ হিসেবে মানোলোর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করা হয়েছিল। যদিও আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সময় নিচ্ছিল ফেডারেশন।
দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে ভারতের আসন্ন সাদা বলের বাংলাদেশ সফর বাতিল হতে চলেছে। একটি প্রতিবেদন অনুসারে, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি নিয়ে ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে যে সফরটি হওয়ার কথা ছিল, সেটি "কার্যকরভাবে বন্ধ"।...
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডবল সেঞ্চুরির পর, বৃহস্পতিবার ভারত অধিনায়ক শুভমান গিল বলেছেন যে রান তাড়া করে ব্যাটিং উপভোগ করা বন্ধ করে দিয়েছেন তিনি।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ আবারও দাবা গ্রেট ম্যাগনাস কার্লসেনকে চমকে দিয়েছেন। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫-এর ষষ্ঠ রাউন্ডে তিনি নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ডমাস্টারকে আরও একবার হারিয়ে দেন।
অলস্পোর্ট ডেস্ক: ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে একজন অলরাউন্ডার হিসেবে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন, কিন্তু অভিজ্ঞতার থাকলেও রোহিত শর্মা বিদায় নেওয়ার পর নির্বাচক কমিটি তাঁকে টেস্টে অধিনায়কত্ব বা সহ-অধিনায়কত্বের জন্য বেছে নেয়নি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের...
ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের সবে দ্বিতীয় দিনই শেষ হয়েছে, তবে এই টেস্ট ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছে ভারত অধিনায়ক শুভমান গিলের নামে। প্রথম দিনই নামের পাশে সেঞ্চুরিটি লিখে নিয়েছিলেন।
ডুরান্ড আয়োজন নিয়ে একটা ডামাডোলের মাঝে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের খেলা জোরকদমে শুরু হয়ে গেছে। দুই প্রধানের মধ্যে মোহনবাগান এসজি যখন ডুরান্ডে অংশগ্রহনের বিষয়টি এখনও ঝুলিয়ে রেখেছে নানা কারণ দেখিয়ে, তখন কলকাতা লিগে চুটিয়ে খেলছে তারা।
