Cart Total Items (0)

Cart

All Sports India
তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ২০২৩ শুধু ব্যাট এবং বলের মধ্যেই নয়, খেলোয়াড় এবং কর্মকর্তাদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে।
শুরুটা দুর্দান্ত হলেও ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩- দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েও সামলে নিয়েছে ভারত। ফলে ফাইনালেও জায়গা পাকা হয়ে গিয়েছে সুনীল ছেত্রীর দলের।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন আগামী মাসে অধরা প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবেন। এর মূল কারণ বড় তারকাদের অনেকেই অনুপস্থিতি।
ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ (WTC) শুরু করতে চলেছে জুলাই মাসে। ওয়েস্ট ইন্ডিজ সফরের সঙ্গে শুরু হবে ভারতের নতুন করে লড়াই।
বিশ্বরেকর্ড গড়ল ভারতের ১৬ বছরের অদিতি গোপীচাঁদ। অনূর্ধ্ব-১৮ স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ল সে। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি। এর আগে ৭০৫ পয়েন্টের রেকর্ড ছিল। সেটাই ভেঙে দিল অদিতি।
২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। যার সুচি প্রকাশিত না হলেও ম্যাচগুলি কোন মাঠে হবে তা জানিয়ে দিল ইসিবি। ২০২৫ সালের জুন মাসে এই পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে কোহলিরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিল অজিঙ্ক রাহানে। একধাপে ব্যাটসম্যান হিসেবে ৩৭ নম্বর র‍্যাঙ্কে উঠে এলেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। দলে না থাকলেও নিজের জায়গা হাতছাড়া হয়নি অশ্বিনের।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিভিন্ন দেশের প্লেয়ারদের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন আইসিসি। আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব বোঝে এবং বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ন্ত্রণ করতে চায় তারা।
নন্দকুমার, বোরহা হেরেরার পরে এবার লাল-হলুদ জার্সিতে নিশু কুমার। কেরল থেকে এক মরশুমের জন্য লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নিশু।অনেকদিন ধরেই নিশুকুমারের লাল-হলুদ জার্সিতে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল। এবার তাতেই সরকারি সিলমোহর পড়ল।
ঘোষণা হল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন। আগামী ৬ জুলাই হবে নির্বাচন। সে দিনই ফলাফল জানা যাবে। সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে দেশের সেরা কুস্তিগিরদের একাংশ হেনস্থার অভিযোগ আনার পর বিশ্ব কুস্তি সংস্থার নির্দেশে তড়িঘড়ি নির্বাচনের ব্যবস্থা করেছেন কুস্তি...