Cart Total Items (0)

Cart

All Sports
শুক্রবার পিভি বিষ্ণু ও হিজাজি মাহেরের গোলে জয় নিশ্চিত করে। যদিও ৮৪তম মিনিটে দানিশ ফারুক কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে একটি গোল পরিশোধ করেন, ইস্ট বেঙ্গল দৃঢ়ভাবে রক্ষণ সামলে তাদের গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে।
ডার্বি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। গত শনিবার গুয়াহাটিতে বসেছিল আইএসএল ২০২৪-২৫ মরসুমের ফিরতি ডার্বির আসর। প্রথম ডার্বি যেতে নিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ডার্বিও জিতে নেয় মোহনবাগান। খেলার ফল ১-০।
আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বির ভেন্যু ঘিরে দীর্ঘদিন ধরে চলা রহস্য কেটেছে ম্যাচের ৭২ ঘণ্টা আগে। এই ম্যাচের আয়োজক মোহনবাগান। গঙ্গাসাগরের জন্য খেলা হবে না ঘরের মাঠে। শেষ পর্যন্ত ম্যাচ চলে গেল গুয়াহাটি।
ইস্টবেঙ্গল এফসি চলতি মরসুমের বাকি অংশের জন্য ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড এনরিকেসেলিস সানচেজের সঙ্গে চুক্তিবদ্ধ হল।
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। দলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এটাই হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় প্রতিবন্ধকতা। ডার্বির আগে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আরও একবার সেই আতঙ্কের ছবিই ধরা পরল ইস্টবেঙ্গল শিবিরে।
হায়দরাবাদ এফসি শেষ মুহূর্তের গোলে তাদের তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ায় হতাশ ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোন। তবে এই ফলের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।
এটাই আসলে ফুটবল। একটা, দুটো ম্যাচেই বদলে যেতে পারে ভাগ্য বা যাঁদের নিয়ে ভাবাই হয়নি তাঁরাই হয়ে উঠতে পারেন ভরসা। চলতি আইএসএল মরসুমে এই দু'য়েরই উদাহরণ ইস্টবেঙ্গল এফসি।
গত মঙ্গলবার ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়া একটা দল যে ভাবে দ্বিতীয়ার্ধে ৪-২ গোলে ঘুরে দাঁড়িয়েছিল তার পর তাদের ঘিরে যে প্রত্যাশার পারদ তুঙ্গে থাকবে তা নিয়ে কোনও সংশয় নেই।
এ এক অসাধারণ মুহূর্ত, স্বস্তির রাত। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ অবশ্য বলছেন, "দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলটাই আসলে আমরা। এই অনুশীলটাই তো রোজ করি। প্রথমার্ধটা ব্যতিক্রম ছিল।" আত্মবিশ্বাসটা আসলে একটু একটু করে তৈরি করছিলেন ভেঙে পড়া একটা দলের অন্দরে।
পঞ্জাব কোচও ম্যাচের আগের দিন মেনে নিয়েছিলেন, যে দলে অস্কার ব্রুজোঁ রয়েছেন, সেই দল যে কোনও সময়ই ঘুরে দাঁড়াতে পারে। এদিন ছিল আরও একবার প্রমাণ করার পালা। আর পঞ্জাব কোচের কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন অস্কার ব্রুজোঁ। ০-২ গোলে...