এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের হোম ম্যাচে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের কাছে হারার পরেও আশা ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল এফসি-এর প্রধান কোচ অস্কার ব্রুজোঁ।
বেঙ্গালুরু এফসি-র শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আইএসএলে প্লে অফের দৌড় থেকে তাঁর দল ছিটকে গেলেও ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন মনে করেন, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের লাল কার্ড দেখার ঘটনাই তাদের চলতি লিগে সেরা ছয়ে দৌড় থেকে ছিটকে দিল।
বুধবার রাতে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে সেরা ছয়ের দৌড়ে নিজেদের আশা জিইয়ে রাখলেও ইস্টবেঙ্গলের সামনে রাস্তা বেশ কঠিন। শুধু যে শেষ দুই ম্যাচে তাদের জিততেই হবে, তা নয়, তাদের ওপরে থাকা দলগুলিকেও পয়েন্ট খোয়াতে হবে।
লিগের শেষ বেলায় ইস্টবেঙ্গল এফসি জ্বলে ওঠায় যে সেরা ছয়ে পৌঁছনোর দৌড় বেশ জমে উঠেছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। প্লে অফের শেষ দু’টি জায়গা দখলের জন্য লড়াই এখন মূলত চারটি দলের মধ্যে, যাদের মধ্যে ইস্টবেঙ্গলও রয়েছে।
সামনে আইএসএলের শেষ চার ম্যাচ। সঙ্গে মার্চে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচও রয়েছে ইস্টবেঙ্গলের। অর্থাৎ, সামনের দিনগুলি কঠিন হতে চলেছে তাদের। আইএসএলে লক্ষ্যপূরণ হয়নি।
রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বিতে মহমেডান এসসি-কে হারানোর পর দুই দলেরই প্রশংসা করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন।
কথা-বার্তায় চূড়ান্ত পেশাদার। এখনও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তিনি। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৬০ মিনিটে তাঁকে নামিযে দিয়েছিলেন কো। তার আগের দিনই তিনি ভারতে পা রেখেছিলন। ২৪ ঘণ্টার মধ্যে মাঠে নামিয়ে দেওয়া একটা প্লেয়ারকে বিশ্লেষণ করা সম্ভব...
কলকাতা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল বৃহস্পতিবার। খেলা ছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের মধ্যে। একদল মাঠে নামলেও আর এক দল মাঠেই এল না। যার ফলে ভেস্তে গেল খেলা। এমনটা যে হবে তার আগে থেকেই ইঙ্গিত ছিল।
শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে জিতলে কি এ মরশুমের লিগশিল্ড জিতে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট? না, বুধবার পশ্চিমী ডার্বিতে এফসি গোয়ার জয়ের পর তা আর সম্ভব নয়।
ইস্টবেঙ্গলের সামনের লক্ষ্য ক্রমশ দূরে সরে যাচ্ছে। সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন নিয়েই নিজের ইস্টবেঙ্গল যাত্রা শুরু করেছিলেন অস্কার ব্রুজোঁ। তিনি যখন দলের হাল ধরেছিলেন তখনও আইএসএল ২০২৪-২৫ মরসুমের একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল।
