Cart Total Items (0)

Cart

All Sports India
মাঝ মাঠ থেকে তখন সবে বল গড়িয়েছে। শুরুতেই কর্নার তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আর তাতেই বাজিমাত। ম্যাচের বয়স তখন সবে ৪০ সেকেন্ড।
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে আগাম কোনও নিয়ম জানা যায়নি। বরং আটটি দল যোগ্যতা অর্জন করার পর লটারি করে ঠিক করা হল কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হবে।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। স্প্যানিশ ফরোয়ার্ড জ্যাভিয়ের সিভেরিওর গোল এ দিন জয় এনে দিল ইস্টবেঙ্গল এফসিকে।
মরসুমের প্রথম ডার্বি। তাই ডার্বির টিকিট-এর চাহিদাও তুঙ্গে। ময়দানের সকলের মুখে এখন একটাই কথা, ‘‘একটা টিকিট পাওয়া যাবে?’’ দুই ক্লাবের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন।
ডার্বি -র টিকিট নিয়ে ডামাডোল। ১২ আগস্ট ডুরান্ডে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচের জন্য বুধবার থেকেই টিকিট বিক্রি শুরু হবে। সবাইকে টিকিট কিনতে হবে অফলাইনে। কিন্তু কোথা থেকে টিকিট পাওয়া যাবে তা নিয়ে রাত পর্যন্ত ধোঁয়াশা।
‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন শিল্পপতি রতন টাটা । ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবসে ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রেখে যাওয়ার জন্য এই সম্মান দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
এই সমস্যা যে কবে থামবে তা কেউ জানে না। ঘন ঘন দলের নাম বদলালে যা হয় আর কী। ইস্টবেঙ্গল-মোহনবাগান-এর ক্ষেত্রেও তেমনটাই ঘটছে প্রতিনিয়ত।
ছোটবেলা থেকেই তাঁদের ফ্যান এডউইন ভন্সপল তাই যখন সেই লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামার প্রস্তাব পান, কোনও দ্বিধা করেননি। নির্দ্বিধায় হ্যাঁ করে দেন।
জেভিয়ার সিভেরিও ও সাউল ক্রেসপোকে চুক্তিবদ্ধ করল লাল-হলুদ শিবির। স্প্যানিশ দুই ফুটবলারকে এক দিনে দলে নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল।  
কলকাতা প্রিমিয়ার লিগ-এর ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার আইএফএ-র তরফে জানিয়ে দেওয়া হল কলকাতা লিগের গ্রুপ। দুটো গ্রুপে ভাগ করে হবে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ।