আগের যাবতীয় ব্যর্থতাকে মুছে ফেলতে এ বার বদ্ধপরিকর লাল-হলুদ। তার জন্য সবার আগে তারা ভালো দল গড়তে মরিয়া। আর সেই পরিকল্পনা থেকেই গত বারের দলের ১১ জন ফুটবলারকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। শনিবার লাল-হলুদের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া...
মেয়েদের আইএফএ শিল্ডের উদ্বোধনী সংস্করণে ফাইনালে শ্রীভূমি স্পোর্টিংকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের ছেলেদের দল হতাশাজনক পারফরম্যান্স করছে। তাদের সঙ্গী শুধুই ব্যর্থতা। ছেলেদের সেই অন্ধকার কাটালেন লাল-হলুদের মেয়েরা।
কলকাতা লিগে এ বছর নিজেদের মাঠেই খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান। ইতিমধ্যেই পঞ্চম ডিভিশনের খেলা শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা।
আগামী মরশুমের জন্য নতুন কোচ বেছে নিল ওড়িশা এফসি। ভারতীয় ফুটবল মহলে তিনি অতি পরিচিত একজন কোচ। এই কারনেই আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করতে চেয়েছিল লোবেরাকে।
লাল-হলুদের নতুন কোচ হতে চলেছেন সুনীল ছেত্রীদের প্রাক্তন কোচ। বেঙ্গালুরু এফসি-কে ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ২ বছরের চুক্তি করে ফেলল ইস্টবেঙ্গল।
কাগজে-কলমে এখনও সুপার কাপের সেমিফাইনালে উঠতে পারে তারা। আজ আইজল এফসি-কে বড় ব্যবধানে হারাতে পারলেই বাজিমাত করতে পারবে ইস্টবেঙ্গল। আর সেটাই এখন পাখির চোখ লাল-হলুদের।
প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিল ইস্টবেঙ্গল। একই দিনে হায়দরাবাদ ২-১ গোলে হারায় আইজ়ল এফসিকে। তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থানে এখন নিজ়ামের শহরের ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওড়িশা এবং ইস্টবেঙ্গল।
