গুজরাতের ইনিংসের ১৫তম ওভারে হাঁটুতে চোট পান কোহলি। বিজয় শঙ্করের ক্যাচ ধরতে গেলে আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন আরসিবির ফিজিয়ো। তাঁর সঙ্গেই মাঠ ছাড়েন কোহলি। ম্যাচের বাকি সময়টা তিনি দলের ডাগ আউটেই বসেছিলেন। আর মাঠে নামেননি।...
গ্রুপ পর্বের বাধা কাটিয়ে আগামীকাল প্রথম প্লে অফে মুখোমুখি হতে চলেছে গুজরাত ও চেন্নাই সুপার কিংস। দুই দলেই একাধিক ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছেন। হার্দিক পান্ডিয়ার অধীনে গুজরাত টাইটান্স গতবারের চ্যাম্পিয়নের মত খেলছে। আবার চেন্নাই সুপার কিংসের মাথায় রয়েছেন মহেন্দ্র...
ব্যাঙ্গালোরের হারের পিছনে ঘুরিয়ে মিডল অর্ডারকে দায়ী করলেন ফাফ ডু’প্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে কোহলির দুরন্ত শতরানে ভদ্রস্থ রানে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । তবে গুজরাটের দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের ফের শতরান। সহজেই ১৯৮ রান তুলে নিয়ে ম্যাচ...
শতরান করে আরসিবিকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে কোহলির হাসি মুছে দিলেন শুভমন গিল। পাল্টা শতরান করে জিতিয়ে দিলেন গুজরাত টাইটান্সকে। হার্দিক পান্ডিয়ার দল জেতায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২ পয়েন্ট পেলেও রোহিত শর্মারা নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাঁদের তাকিয়ে থাকতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের দিকে।
আইপিএল থেকে বিদায় কেকেআরের।প্রথমে বল করে অল্প রানে লখনউ সুপার জায়ান্টসকে আটকে রাখার নীতি নিলেন নীতীশ। লখনউ তুলল ১৭৬ রান। প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে যে রান ৭.৫ ওভারে তুলতে হত কেকেআরকে। যা প্রায় অসম্ভব ছিল। শেষে রিঙ্কুর দুরন্ত...
আইপিএলে রবিবারের মহারনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই কোটিপতি লিগ থেকে ছিটকে গিয়েছে ভুবনেশ্বর কুমাররা। মুম্বই এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে। প্লে অফে যেতে হলে আগামীকাল ম্যাচ জিততেই হবে রোহিতদের।
আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছেন নাইটরা। কিন্তু খাতায়কলমে একটা সুযোগ রয়ে গিয়েছে। সেটার জন্য শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে। আবার রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কেকেআরকে।
আইপিএলে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। তাদের শেষ ম্যাচ শনিবার ঘরের মাঠে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনউকে হারাতে পারলে ১৪ পয়েন্ট হবে তাদের। কলকাতাকে তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে।
আইপিএলের শেষ দিকে এসে ছন্দ খুঁজে পেল দিল্লি ক্যাপিটালস। ধরমশালার মাঠে পঞ্জাব কিংসকে ১৫ রানে হারিয়ে দিল তারা।
